সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
Headline
নোয়াখালীর সেনবাগে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরার পর স্ত্রীর সাথে অভিমান করে রায়হান (২৬) নামের এক যুবকের আত্মহত্যা  সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা বালুমহাল পরিদর্শন করেন নৌ পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ গোলটেবিল বৈঠকে নোয়াখালীকে ঘিরে বড় পরিকল্পনাতে রয়েছে বিভাগ, বিমানবন্দর ও শিল্পায়নের দাবী  আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর ১৩ মিনিট নওগাঁর বদলগাছীতে কঙ্কাল চুরি হওয়ার ভয়ে রাত জেগে কবর পাহারায় স্বজনরা সুনামগঞ্জে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে বেদখল হওয়া জায়গা ফেরত পেয়েছে ভূক্তভোগী পরিবার দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে ১জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে থাইল্যান্ডি জুয়াড়ীসহ বিভিন্ন অপরাধে ১০ জন গ্রেফতার টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৪০ হাজার পিজ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নিখোঁজের ৪দিন পরও সন্ধান মিলেনি পুঠিয়ার গৃহবধূ অনিকার
ভিডিও নিউজ
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা বালুমহাল পরিদর্শন করেন নৌ পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর ১৩ মিনিট নওগাঁর বদলগাছীতে কঙ্কাল চুরি হওয়ার ভয়ে রাত জেগে কবর পাহারায় স্বজনরা সুনামগঞ্জে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে বেদখল হওয়া জায়গা ফেরত পেয়েছে ভূক্তভোগী পরিবার দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে ১জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৪০ হাজার পিজ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট বাজারে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় এমপি কামরুল এর পরিদর্শন দল আমাকে মনোনয়ন দিলে চাটখিল উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলায় রুপান্তর করবো–ব্যারিস্টার মনির হোসেন কাজল ব্যারিস্টার মনির হোসেন কাজল এর চাটখিল ও সোনাইমুড়ীতে জনসংযোগ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরণ সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় কে গ্রেফতার ও কারাগারে প্রেরণ
চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত
/ ২৪৪ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৩:১৮ অপরাহ্ন

 

 

হাবিবুর রহমান, চিলমারী, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল “কড়াই বরিশাল চরে, জলবায়ু সচেতনতা বৃদ্ধি ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটির উদ্যোগে ‘স্পিরিট (SPiRiT)’ প্রকল্পের আওতায় এই সামাজিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রকল্পটি অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশন (ওআরএফ) ও সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থায়নে এবং টেরেডেস হোমস (টিডিএইচ)-এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।খেলা-ধুলার মাধ্যমে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এবং তাদেরকে সহনশীল করে তুলতে এ প্রকল্প কাজ করে যাচ্ছেন।

 

 

শনিবার (১৮ এপ্রিল) চিলমারীর কড়াই বরিশাল চরে স্থানীয় “কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়” মাঠে আনন্দঘন পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মেয়েদের খেলা-ধুলায় উৎসাহিত করা এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই ভিন্নধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে। খেলায় স্থানীয় কিশোরী ও যুবতীরা দুটি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

 

এ সময় বক্তারা বলেন, চরাঞ্চলের মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের খেলা-ধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তারা। বিশেষ করে ‘স্পিরিট’ প্রকল্পের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি হচ্ছে। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজুল হক জোরদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, হৃদয় মাহমুদ, স্থানীয় সংবাদকর্মী এবং স্পিরিট প্রকল্পের কর্মকর্তারা। মাঠের চারপাশে চরাঞ্চলের বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন এবং করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ দেন। উপস্থিত জনতা এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।