সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
Headline
নিউইয়র্কে যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সঙ্গে সাবেক ভিপি ব্যারিস্টার মনির হোসেন কাজলের শুভেচ্ছা বিনিময় ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
ভিডিও নিউজ
১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ
টাঙ্গাইলের কালিহাতীতে খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত এবং আহত দুই
/ ১৬৬ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ২:৪৬ পূর্বাহ্ন

 

 

গৌরাঙ্গ বিশ্বাস, কালিহাতীঃ
টাঙ্গাইলের কালিহাতীতে খেজুরের রস খেতে গিয়ে তাওহীদ (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

 

রবিবার (৭ ডিসেম্বর) ভোরে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহীদ বল্লা ইউনিয়নের রামপুর দরগাবাড়ি গ্রামের প্রবাসী হারুনের ছেলে। এ ঘটনায় একই গ্রামের জিহাদ ও হাসান নামে দু’জন গুরুতর আহত হয়েছে।

 

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শীত মৌসুমে ধানগড়া এলাকার খেজুরের রস খেতে প্রতিদিনই ভোরে মানুষের ভিড় থাকে। রোববার ভোরে রামপুর এলাকা থেকে নয়জন কিশোর-যুবক তিনটি মোটরসাইকেলে ওই এলাকায় যায়। খেজুরের রস খেয়ে ফেরার পথে পাকুটিয়া বেইলি ব্রিজের কাছে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লোহার রেলিঙে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাওহীদের মৃত্যু হয় এবং দুইজন গুরুতর আহত হয়।

 

 

ঘটনাস্থলে উপস্থিত কালিহাতী থানার এসআই শহিদুল্লাহ বলেন, তিনটি মোটরসাইকেলে করে নয়জন ছেলে খেজুরের রস খেতে যাচ্ছিল। ফেরার পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিঙে ধাক্কা দিলে এক কিশোর নিহত ও দুইজন আহত হয়। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে।

 

 

কালিহাতী থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়িকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি রেলিঙে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক কিশোর নিহত এবং দুইজন গুরুতর আহত হয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তাওহীদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুঃখজনক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।