রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Headline
নরসিংদীর মেয়ে শিমলা আক্তার স্টেজ মাতানোর পাশাপাশি এগিয়ে মৌলিক গানের পথে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ২ হাজার পিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি  দল আমাকে মনোনয়ন দিলে চাটখিল উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলায় রুপান্তর করবো–ব্যারিস্টার মনির হোসেন কাজল দল আমাকে মনোনয়ন দিলে চাটখিল উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলায় রুপান্তর করবো–ব্যারিস্টার মনির হোসেন কাজল ব্যারিস্টার মনির হোসেন কাজল এর চাটখিল ও সোনাইমুড়ীতে জনসংযোগ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরণ সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় কে গ্রেফতার ও কারাগারে প্রেরণ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে  রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের রায়ে ৬ মাসের কারাদণ্ড চাঁদপুরের কচুয়ায় ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার মেহেদী হাসান গ্রেফতার
ভিডিও নিউজ
দল আমাকে মনোনয়ন দিলে চাটখিল উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলায় রুপান্তর করবো–ব্যারিস্টার মনির হোসেন কাজল ব্যারিস্টার মনির হোসেন কাজল এর চাটখিল ও সোনাইমুড়ীতে জনসংযোগ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরণ সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় কে গ্রেফতার ও কারাগারে প্রেরণ রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি, ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত সামান্য বৃষ্টিতেই সাভারের তেঁতুলঝোড়ার বাইপাস সড়ক পানিতে তলিয়ে যায় চট্টগ্রামের বাইজিদে মাদক কারবারীদের হামলায় গুরুতর আহত সাংবাদিক রাজীব আহমেদ সুনামগঞ্জ জেলায় মদ, জুয়া ও ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ
ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী স্টার মডেল স্কুলের ব্যাতিক্রমী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 
/ ৩১৭ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৯:০৬ পূর্বাহ্ন

 

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ২রা নভেম্বর শনিবার দুপুরে স্টার মডেল স্কুলের শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে টেবিলে বসে পবিত্র কোরআন শরিফ তেলোয়াত করেছেন স্কুলের শিক্ষার্থীরা। কয়েক ঘণ্টার মধ্যে পুরো কোরআন শরিফ তেলোয়াত করা হয়। এমন ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ।

জানা গেছে, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার স্টার মডেল স্কুলের পঞ্চম বর্ষপূর্তি ছিল । বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ৯১ জন শিক্ষার্থীর অংশগ্রহণে পবিত্র কোরআন তেলোয়াত করা হয়। স্টার মডেল স্কুলের এমন মনোমুগ্ধকর আয়োজনে আমন্ত্রিত অতিথি ও অভিভাবকরা খুশি । বিদ্যালয়টির অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুনতাসির জাহান মিম বলেন, আমাদের বিদ্যালয়ে একাডেমিক শিক্ষার পাশাপাশি কোরআন শেখানো হয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা সহপাঠী ও ছোট ভাইবোনেরা মিলে কোরআনখানির মাধ্যমে দিনটি উদযাপন করলাম। আরেক শিক্ষার্থী তাহসিন তাহিয়া রিদি বলে, আজকের দিনটি মনে রাখার মতন। আমরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে সকলে মিলে কোরআন তেলাওয়াত করতে পেরে অনেক খুশি।

বিদ্যালয়টির পরিচালক রেজাউল ইসলাম বলেন, আমাদের প্রতিষ্ঠানে একাডেমিক পড়াশোনার পাশাপাশি ধর্মীয় জ্ঞান চর্চা করা হয়। সকল ধর্মের শিক্ষার্থীদের ধর্মীয়গ্রন্থ পড়াশোনা করা হয়। এরই অংশ হিসেবে ৯১ জন শিক্ষার্থী কোরআন তেলাওয়াত করেছে। আগামীতে আরও বড় পরিসরে এমন আয়োজনের চিন্তা করেছি।

মাওলানা মকিম উদ্দীন খুরশিদ বলেন, পাশ্চাত্যের নানা সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আমাদের সন্তানরা বিভিন্ন দিবস উদযাপন করত। আজকের এমন মনোমুগ্ধকর আয়োজন মন কেড়ে নিয়েছে। আগামীতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় জ্ঞান চর্চা হবে এতটুকু প্রত্যাশা রাখি।

বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কোরআন পড়া দেখে হৃদয়ে স্পন্দনের সৃষ্টি হয়েছে। তাদের চিন্তা-চেতনা ও তেলাওয়াত সবার মনে আলাদা জায়গা করে নিয়েছে। এ প্রতিষ্ঠানের সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি ও অত্র বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম বলেন, বিদ্যালয়টির শুরু থেকে নৈতিক শিক্ষার চর্চা করে যাচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি একজন শিক্ষার্থীকে ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ার জন্য। ভালো মানুষ হওয়ার জন্য ধর্মীয় জ্ঞানের বিকল্প নেই। সে কারণে এমন আয়োজনের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।