
হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ
সাফল্য অর্জন করাটা কঠিন, তারচেয়েও বেশি কঠিন সেই সাফল্যকে ধরে রাখা। নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ৫ নং মোহাম্মদপুর ইউনিয়ন, মোহাম্মদপুর জনতা বাজার সালমা সুপার মার্কেটে অবস্থিত আল জামিয়াতুল ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা, ৯ বছরে পেরিয়ে ১০বছরে যাত্রা শুরু করেছে। এই দীর্ঘ পথপরিক্রমায় চ্যালেঞ্জ আর সাফল্যকে জয় করে প্রতিষ্ঠানটি। চাটখিল উপজেলার জন্য এক অনন্য ইতিহাস। প্রতিষ্ঠানের পরিচালক প্রবাসী মোহাম্মদ তারেকুল ইসলাম বলেন আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপরই যাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই তারা হচ্ছেন- আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী ও অভিভাবক বৃন্দ।
শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং অভিভাবকদের মনোযোগ আমাদেরকে সামনে এগিয়ে যেতে আরো অনেক বেশি সাহায্য করেছে। আমরা সর্বমহলে যে ভালবাসা পুঁজি করেছি আল জামিয়াতুল ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা মনি শিশু অবস্থা, কৈশোর পেরিয়ে যৌবন অতিক্রম করছে, সময়ের সাথে, সময়ের প্রয়োজনে। সেই বিবেচনা থেকেই অভিভাবকদের চাহিদা অনুভব করে আরো নতুন স্বপ্নের খোঁজে, নতুন এই যাত্রায় সঙ্গী হিসাবে আপনাদের সবার সঙ্গ চাইছি। আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ
একটা সময় অনেক দূর এগিয়ে যাবে আমাদের আল জামিয়াতুল ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা। অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত পরিচালক হেজবুল বাহার বলেন-দেশে প্রাকৃতিক দুর্যোগে অসহায় দুস্থ মানুষের পাশে এবং করোনা কালীন ও বন্যা দুর্যোগের সময় গরিব অসহায় এতিমদের জন্য কাজ করেছে আমাদের প্রতিষ্ঠান।
সু’মনোরম পরিবেশে এক ঝাঁক অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত, এবং বিশেষ শ্রেণী কক্ষে ছাত্র-ছাত্রীদের পাঠদান দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক মানের ইসলামিক যেকোনো অনুষ্ঠানে আমাদের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ্, এবং রয়েছে বিশেষ শিক্ষাবৃত্তি ব্যবস্থা।
একজন ছাত্র যেন তার পিতার মাতার জানাজার নামাজ পড়াতে পারে আমরা সেই ভাবে একটি ছাত্রকে তালিম তরবিয়তের মাধ্যমে গড়ে তুলি,
এবং প্রথম জামাত থেকে তিন বছরের নাজেরা পর্যন্ত কমপ্লিট করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে আমাদের প্রতিষ্ঠান। সবাই আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। অতীতের মতই আগামীতে আপনাদের সহযোগিতার হাত প্রসারিত রাখবেন। আমরা জানি, আমাদের পথ চলা সহজ নয়, দুর্গম-এই ‘দুর্গম গিরি কান্তার মরু’ পেরোতে সামনে এগিয়ে যেতে আপনাদের ভালোবাসা, অনুপ্রেরণা, উৎসাহ উদ্দীপনায় সাহস জোগাবে আমাদের।
আল জামিয়াতুল ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা পথচলার সব বাধা-বিপত্তি অতিক্রম করে এগিয়ে যাবে মসৃণ পথে, স্বাচ্ছন্দ্যে ইনশাআল্লাহ্।




