রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
Headline
চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত সামান্য বৃষ্টিতেই সাভারের তেঁতুলঝোড়ার বাইপাস সড়ক পানিতে তলিয়ে যায় নোয়াখালীর চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা ছেলের মৃত্যু নোয়াখালীর সোনাইমুড়ীতে স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ায় স্বামীর আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৮০০ পিজ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চট্টগ্রামের বাইজিদে মাদক কারবারীদের হামলায় গুরুতর আহত সাংবাদিক রাজীব আহমেদ ফুলবাড়ীতে ২৯ বর্ডার গার্ড (বিজিবি) কর্তৃক বিপুল পরিমাণে ভারতীয় মাদক আটক সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার সুনামগঞ্জ জেলায় মদ, জুয়া ও ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকের টাকার জন্য ছেলের নির্যাতন সইতে না পেরে বিষপানে মায়ের আত্মহত্যা 
ভিডিও নিউজ
সামান্য বৃষ্টিতেই সাভারের তেঁতুলঝোড়ার বাইপাস সড়ক পানিতে তলিয়ে যায় চট্টগ্রামের বাইজিদে মাদক কারবারীদের হামলায় গুরুতর আহত সাংবাদিক রাজীব আহমেদ সুনামগঞ্জ জেলায় মদ, জুয়া ও ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর নির্দেশে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন দিনাজপুরের বীরগঞ্জের হিরামনী চাপাপাড়া হরিমন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিলের মাদক কারবারি ববিতার বিলাসবহুল আস্তানায় পুলিশের অভিযান গাইবান্ধার পলাশবাড়ীতে রামমুর্তি অপসারণের দাবিতে ইমাম ওলামা পরিষদের মানববন্ধন বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণে এমপি কামরুজ্জামান সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক
ঢাকার নবাবগঞ্জে এবার ধর্ষণের শিকার হয়েছে ৬ বছরের শিশু, ধর্ষকের বাড়ি ভাঙচুর এবং এলাকায় থমথমে বিরাজ করছে
/ ৬৮৫ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার কৈলাইল ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ধর্ষক মো:নাজিম খান(৪৫) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। ধর্ষণের শিকার শিশুকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শিশুর দাদী জানিয়েছেন, শিশুটি বিকেলে বাড়িতে খেলা করছিলো, এ সময় প্রতিবেশী মৃত ইমান আলী খান এর ছেলে সিএনজি চালক নাজিম কৌশলে পাশের একটি গোসল খানায় নিয়ে তাকে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে এসে ভাতরুমে যাওয়ার কথা বলে দাদীর কাছে বার বার পানি চাইলে তাদের সন্দেহ হয়। এসময় দাদীর চিৎকারে শিশুর মাসহ স্বজনরা এসে তার ধর্ষণ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে প্রথমে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

 

এ দিকে ধর্ষনের খবর পেয়ে ধর্ষিত শিশুর স্বজনসহ উৎসুক জনতা বুধবার (১৯ মার্চ) সকালে ধর্ষকের বাড়িতে হামলা চালায়। এ সময় ধর্ষকের স্বজনরা ঘোষণা দিয়ে শিশুর স্বজন ও সাধারণ মানুষের উপর হামলা চালিয়ে ৫/৭ জনকে গুরুতর আহত করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ধর্ষকের বিচারের দাবিতে নবাবগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ ছাত্রজনতা। তারা ধর্ষকদের দ্রুত শাস্তির দাবি জানান।

 

অপরদিকে সময়মত ঘটনাস্থলে না যাওয়ার অভিযোগ উঠেছে নবাবগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ধর্ষকের আটকের কথাটি নিশ্চিত করেছেন।

 

এলাকার পরিস্থিতি এখনো থমথমে। হামলা পাল্টা হামলার ঘটনায় আশেপাশের কয়েক গ্রামে ক্ষোভ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।