বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Headline
নোয়াখালীর সেনবাগের মতিমিয়ার হাট সংলগ্ন বাহার মাস্টার বাড়ির দিলরুবা খানম পপি নিখোঁজ হয়েছেন সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ, দেশব্যাপী আওয়ামীলীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত। গোপালগঞ্জে সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ নোয়াখালীর সেনবাগে ভারতীয় মদ ও গাঁজা উদ্ধার, সাদুল্লাপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও বিজিবির ৩৫ কেজি বিড়ির মসলা উদ্ধার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিলের ৮টি ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল ও ছাত্রদল কালীগঞ্জে মা মেয়েকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট, গাইবান্ধার​ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ এবং নওগাঁয় কৃষিঋণ মেলা ২০২৬ অনুষ্ঠিত কালীগঞ্জে মা মেয়েকে বেঁধে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট। গাইবান্ধার সদর ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের ​ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ের, শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। নওগাঁয় ৩২টি ব্যাংকের অংশগ্রহণে দিনব্যাপী কৃষিঋণ মেলা ২০২৬ অনুষ্ঠিত, ৪ কৃষককে ২৮ লাখ ২২ হাজার টাকার চেক বিতরণ বরগাঙ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান, সুরমা ইউপির ১,২ ও ৩নং ওয়াডের্র সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী ফাতেমা বেগম এর পথসভা। সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক এক রাতের বৃষ্টিতেই গাজা উপত্যকায় ডুবল ৭০ হাজার তাঁবু, অবকাঠামোগত উন্নয়নের অভাবে মুখ থুবড়ে পড়ে আছে সুনামগঞ্জের তিনটি স্থলবন্দর ও দিনাজপুরের ঢেপা নদীতে সেতু নির্মাণের দাবি
ভিডিও নিউজ
সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ, দেশব্যাপী আওয়ামীলীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত। গোপালগঞ্জে সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৪০ টাকা। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ নোয়াখালীর সেনবাগে ভারতীয় মদ ও গাঁজা উদ্ধার, সাদুল্লাপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও বিজিবির ৩৫ কেজি বিড়ির মসলা উদ্ধার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কালীগঞ্জে মা মেয়েকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট, গাইবান্ধার​ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ এবং নওগাঁয় কৃষিঋণ মেলা ২০২৬ অনুষ্ঠিত কালীগঞ্জে মা মেয়েকে বেঁধে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট। গাইবান্ধার সদর ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের ​ঝিনাশ্বর উচ্চ বিদ্যালয়ের, শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। নওগাঁয় ৩২টি ব্যাংকের অংশগ্রহণে দিনব্যাপী কৃষিঋণ মেলা ২০২৬ অনুষ্ঠিত, ৪ কৃষককে ২৮ লাখ ২২ হাজার টাকার চেক বিতরণ বরগাঙ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান, সুরমা ইউপির ১,২ ও ৩নং ওয়াডের্র সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী ফাতেমা বেগম এর পথসভা। সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক এক রাতের বৃষ্টিতেই গাজা উপত্যকায় ডুবল ৭০ হাজার তাঁবু, অবকাঠামোগত উন্নয়নের অভাবে মুখ থুবড়ে পড়ে আছে সুনামগঞ্জের তিনটি স্থলবন্দর ও দিনাজপুরের ঢেপা নদীতে সেতু নির্মাণের দাবি সুস্থ্য সমাজের জন্য দৌড়ান, ভালো থাকুক নোয়াখালী, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী রানার্স কমিউনিটির আয়োজনে আগামী ৪ঠা ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে নোয়াখালী ম্যারাথন ২০২৬ চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, খুলনায় ব্যাটারিচালিত রিকশার বৈধতা ও পুরোনো লাইসেন্স নবায়নের দাবি এবং ফ্রেশ সিরামিকস ‘নান্দনিকতার কারিগর’ এর বর্ণিল সন্ধ্যা অনুষ্ঠিত
বাইশারীতে সেনাবাহিনীর অভিযানে ২ হাজার ইয়াবা জব্দ, মোটরসাইকেল ফেলে পালালো পাচারকারী
/ ৭৯ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৯:০৬ পূর্বাহ্ন

 

 

মোঃ সিমান্ত তালুকদার, বান্দরবানঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী বাইশারী বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর অভিযানের সময় দ্রুতগতির একটি মো টরসাইকেল থামানোর চেষ্টা করা হলে চালক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরে সেটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

 

 

শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বাইশারী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বাইশারী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. সিরাজুস সালেহীনের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মনজুর আহসানসহ পুলিশের সদস্যরাও সহযোগিতা করেন।

 

 

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাইশারী বাজার এলাকায় সেনাবাহিনীর সদস্যরা মাদকবিরোধী তৎপরতা চালানোর সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল সন্দেহ হলে সেটিকে

 

থামানোর চেষ্টা করেন। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল চালক সেটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

 

 

উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানা গেছে। এ ঘটনায় ইয়াবা বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

 

 

বাইশারী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. সিরাজুস সালেহীন বলেন, “অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

 

 

সেনাবাহিনীর এ অভিযানে এলাকায়, মাদকবিরোধী তপরতায় নতুন করে আশার সঞ্চার হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, সীমান্তবর্তী বাইশারী এলাকায় মাদক পাচার ও কারবার বন্ধে সেনাবাহিনীর নিয়মিত নজরদারি ও অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

 

স্থানীয় বিএনপি নেতা জসিম উদ্দিন বলেন, “সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় ইয়াবা পাচার অনেকাংশে বন্ধ হবে বলে আমরা মনে করি। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আরও জোরদার করা প্রয়োজন।”

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির পার্বত্য বিষয়ক সম্পাদক আবদুর রশিদ বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব। বাইশারী এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে ইয়াবা উদ্ধারের ঘটনা অত্যন্ত প্রশংসনীয়। এ অভিযানের জন্য সেনাবাহিনীর সদস্যদের ধন্যবাদ জানাই। সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও সন্ত্রাসী তৎপরতা বন্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ করছি।”

এদিকে ইয়াবা ও মোটরসাইকেল জব্দের

 

 

ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে পালিয়ে যাওয়া মোটরসাইকেল চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

 

সীমান্তবর্তী এলাকা হওয়ায় নাইক্ষ্যংছড়ির বাইশারী, ঘুমধুমসহ বিভিন্ন এলাকায় মাদক পাচার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, মাদকের বিরুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্বে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Posts

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।