রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
Headline
১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
ভিডিও নিউজ
১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ
দিনাজপুরের বীরগঞ্জে স্ত্রীর অভিমান ভাঙাতে না পেরে নিজের গলায় ফাঁস দিয়ে স্বামীর আত্মহত্যা
/ ৪৪৮ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৫:৪১ অপরাহ্ন

 

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জে শ্বশুর বাড়ি থেকে জামাই মোঃ আলম (৩৮) গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ডাবরা জিনেশ্বরী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত আলম উপজেলার মরিচা ইউনিয়নের খামার খড়ি কাদম গ্রামের আব্দুর রউফ এর ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, ডাবরা জিনেশ্বরী এলাকার আব্দুল গফুরের মেয়ে শিল্পী আক্তার (৩০) এর সাথে বিয়ে হয় মরিচা খামার খড়ি কাদাম গ্রামের বাসিন্দা আলমের সাথে। বিয়ে পর স্ত্রী-সন্তান নিয়ে সুখে সংসার করেন তারা। আলম নেশাগ্রস্ত হয়ে পড়লে পারিবারিক কলহে জড়িয়ে পড়ে শিল্পী ও আলমের মধ্যে। একপর্যায়ে স্বামীর বিরুদ্ধে বীরগঞ্জ থানায় সাধারণ ডাইরী করেছিল শিল্পী আক্তার।

স্থানীয় ইউপি সদস্য আবু তাহের সহ এলাকার গন্যমান্য লোকজন বেশ কয়েকবার পারিবারিক কলহ নিরসনের চেষ্টা করেন। গত একমাস পূর্বে আলম ও শিল্পীর ছাড়াছাড়ি হয়। আলম স্ত্রীকে ভুলতে না পেরে সোমবার গভীর রাতে শ্বশুর বাড়িতে আসেন। স্ত্রীর অভিমান ভাঙাতে ব্যর্থ হয়ে শ্বশুর বাড়ির পাশ্ববর্তী একটি ঝিঙ্গন গাছের সাথে রশির সাহায্য গলায় গামছা বেঁধে আত্নহত্যা করে আলম। শ্বশুর বাড়ির লোকেরা জানান, রবিবার সন্ধ্যায় বেড়াতে আসেন আলম। সকালে তার লাশ ঝিঙ্গন গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আলমের লাশ উদ্ধার করেছে। স্থানীয় ইউপি সদস্য আবু তাহের বলেন, আলম কি কারণে শ্বশুর বাড়ির পাশ্ববর্তী একটি গাছে গলায় ফাঁস দিয়েছে তা বলতে পারবোনা।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল গফুর জানান, লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে বীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।