বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
Headline
নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে আলোচনা সভা এবং প্রবন্ধ উপস্থাপন বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে একই কক্ষে দুই ঘণ্টা অবস্থান এবং পরে একসঙ্গে পলাতক নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন
ভিডিও নিউজ
নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে আলোচনা সভা এবং প্রবন্ধ উপস্থাপন বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে একই কক্ষে দুই ঘণ্টা অবস্থান এবং পরে একসঙ্গে পলাতক নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎
নরসিংদীর মেয়ে শিমলা আক্তার স্টেজ মাতানোর পাশাপাশি এগিয়ে মৌলিক গানের পথে
/ ৬৮ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ন

 

 

মোঃ মাসুদ সরদার, নরসিংদী।

দেশ-বিদেশের স্টেজ শোতে নিয়মিত পারফর্ম করে দর্শকদের মুগ্ধ করে চলেছেন নরসিংদীর মেয়ে ও জনপ্রিয় কণ্ঠশিল্পী শিমলা আক্তার। বছরের অধিকাংশ সময় স্টেজ প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকলেও মৌলিক গান নিয়েও সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি।

 

 

সম্প্রতি এক আড্ডায় সংগীতজীবন, স্টেজ পারফরম্যান্স, মৌলিক গান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন এই শিল্পী।
শিমলা আক্তার জানান, সংগীতজীবনে এখন পর্যন্ত তিনি দেশ-বিদেশে কয়েক’শ স্টেজ শো করেছেন। প্রতিটি অনুষ্ঠানই তার কাছে আলাদা অনুভূতির। দর্শকদের ভালোবাসা ও সরাসরি সাড়া তাকে নতুন করে কাজের অনুপ্রেরণা জোগায়।

 

 

স্টেজ পারফরম্যান্সে দর্শকদের পছন্দ প্রসঙ্গে তিনি বলেন, ফাস্ট বিটের গান, ফোকধর্মী চটুল গান এবং জনপ্রিয় ডান্স নাম্বারগুলোতে দর্শক সবচেয়ে বেশি উচ্ছ্বাস প্রকাশ করেন। এসব গানের সঙ্গে দর্শকও গলা মেলান, নাচেন এবং অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

 

 

কাভার গানের পাশাপাশি নিজের মৌলিক গান নিয়েও বেশ মনোযোগী শিমলা আক্তার। তার প্রকাশিত মৌলিক গানের মধ্যে রয়েছে
‘তুমি খুব সহজে ভাঙলা হৃদয়’, ‘তুমি গোপনে গোপনে’ এবং ‘মায়াবতী কন্যা’।
প্রথম মৌলিক গান নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন,

 

 

প্রথম মৌলিক গান প্রকাশের অনুভূতিটা ছিল অন্যরকম। শ্রোতাদের ভালোবাসা আমাকে আরও নতুন গান করার সাহস দিয়েছে। মৌলিক গানের গুরুত্ব তুলে ধরে শিমলা বলেন, কাভার গান হয়তো সাময়িক তালি এনে দেয়, কিন্তু নিজের মৌলিক গানই একজন শিল্পীকে আজীবন বাঁচিয়ে রাখে।
প্রকাশিত গানগুলোর মধ্যে ‘তুমি গোপনে গোপনে’ এবং ‘মায়াবতী কন্যা’ তার হৃদয়ের সবচেয়ে কাছের। বিশেষ করে ‘মায়াবতী কন্যা’ গানটিতে ক্লোজআপ ওয়ান তারকা গামছা পলাশের সঙ্গে কণ্ঠ দেওয়ার অভিজ্ঞতা তার কাছে বিশেষ স্মরণীয়।

 

 

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি জানান, নতুন কয়েকটি মৌলিক গানের কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই ভিডিওসহ গানগুলো প্রকাশ করা হবে। স্টেজ জনপ্রিয়তা এবং মৌলিক গান প্রতিষ্ঠার মধ্যে ভারসাম্য প্রসঙ্গে তিনি বলেন,
“দর্শকদের পছন্দের গান গাওয়ার পাশাপাশি আমি নিজের মৌলিক গানও পরিবেশন করি। এতে একদিকে সংযোগ তৈরি হয়, অন্যদিকে আমার গানগুলোও মানুষের কাছে পৌঁছে যায়।

 

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।