মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Headline
নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন
ভিডিও নিউজ
নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান
নরসিংদীর শিবপুরে অবৈধ ভাবে আসা অর্ধ কোটি টাকার প্রসাধনী উদ্ধার করেছে পুলিশ
/ ১৯৪ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৩:০৫ অপরাহ্ন

 

মোঃ কামাল হোসেন প্রধান, নরসিংদীঃ নরসিংদীর শিবপুরে ভারত থেকে অবৈধভাবে আসা প্রায় অর্ধকোটি টাকার বিপুল পরিমাণ প্রসাধনী উদ্ধার করেছেন শিবপুর মডেল থানা পুলিশ। অদ্য ২৯ নভেম্বর ২০২৫ শনিবার শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। আটককৃত ব্যক্তির নাম শান্ত ইসলাম ওরফে রনি (৩৫)। সে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকার বাসিন্দা। এসময় বিপুল পরিমাণ শুল্কবিহীন ভারতীয় তৈরি প্রসাধনী জব্দ করা হয়।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত পৌঁনে ৯টার দিকে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন এর নেতৃত্ব ও দিকনির্দেশনায় উপপরিদর্শক রেজাউল ও সাদেক সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয় গঠিত পুলিশ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা এলাকায় অভিযান চালিয়ে সিলেট থেকে আসা ঢাকামুখী একটি কভার্ডভ্যান আটক করেন। এসময় কভার্ডভ্যান এর ভিতরে ৬ বস্তা ২৩০৪ পিস নিভিয়া (বড়) ক্রীম, ৪ বস্তা ২৪০০ পিস নিভিয়া (ছোট) ক্রীম, ১৪ বস্তা ৩০২৪ পিস লোশন, ৮ বস্তা ৮৯৬০ পিস বেটনোভেট ক্রীম ও ১০ বস্তায় ২৪০ কেজি চা পাতা উদ্ধার সহ কভার্ডভ্যান চালককে আটক করা হয়।

 

 

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন জানান, ঢাকা-সিলেট মহাসড়ক হতে ঢাকামুখী একটি কভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার মূল্যের শুল্কবিহীন ভারতীয় তৈরি প্রসাধনী উদ্ধার করা হয়। এ সংক্রান্তে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে, মামলার নং ২০ তাং ২৯/১১/২০২৫ ইং।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।