বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Headline
আমেনা আক্তার নামে ১৬ বছরের এক স্কুল ছাত্রী কুমিল্লা থেকে নিখোঁজ হয়েছেন  ভালোবাসার টানে ময়মনসিংহ থেকে গোপালগঞ্জে তরুণী যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের না বলা কথা গাইবান্ধায় ব্র্যাকসিডের আয়োজনে উত্তম কৃষিচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল এবং সাধারণ সম্পাদক রাহান  নোয়াখালীর সুবর্ণচরে ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষক জসিম উদ্দিন ও তার পরিবার সহায়তার অপেক্ষায় দিন কাটছে  জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণ মিছিল অনুষ্ঠিত 
ভিডিও নিউজ
যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের না বলা কথা গাইবান্ধায় ব্র্যাকসিডের আয়োজনে উত্তম কৃষিচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে S.T.J.S.S এর উদ্যোগে যুব ইয়ুথদের সাথে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক সেশন অনুষ্ঠিত ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে, চাটখিল উপজেলা শ্রমিকদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে নার্স পেয়ারা বেগমকে দিতে হয় ৫ হাজার টাকা বীরগঞ্জে রাতের আঁধারে সরকারি ৩টি মূল্যবান আকাশমনি গাছ কাটার চেষ্টা, নসিমনসহ গাছ আটক নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষক রনির ফাঁসির আদেশ
নাটোরের লালপুরে স্ত্রী ও সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন
/ ৩৭৮ Time View
Update : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ২:২৫ পূর্বাহ্ন

 

আবু তালেব, লালপুর, নাটোরঃ
নাটোরের লালপুরে স্ত্রী সন্তানের সাথে পারিবারিক কলহের জেরে নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী ও সন্তানের ওপর রাগ করে নিজ বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩রা এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া থান্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মোহরকয়া থান্দারপাড়া গ্রামের মৃতঃ তফের উদ্দীনের ছেলে আমিনুল ইসলাম (৫০) মাদকাসক্ত নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি মোটরসাইকেল থেকে পেট্রোল বের করে নিজ বাড়িতে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, ফলে তার বাড়ির তিনটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় লালপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। আগুন লাগানোর ঘটনার পর স্থানীয়রা আমিনুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

 

স্থানীয়রা আরো জানান, আমিনুল ইসলাম ও তার স্ত্রী সন্তান সহ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছে সে নিজেও মাদকাসক্ত মাঝে মধ্যেই পরিবারের সদস্যদের সঙ্গে তার ঝগড়া মারামারি লেগেই থাকে।

 

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, অভিযুক্তকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।