রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
Headline
চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত সামান্য বৃষ্টিতেই সাভারের তেঁতুলঝোড়ার বাইপাস সড়ক পানিতে তলিয়ে যায় নোয়াখালীর চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা ছেলের মৃত্যু নোয়াখালীর সোনাইমুড়ীতে স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ায় স্বামীর আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৮০০ পিজ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চট্টগ্রামের বাইজিদে মাদক কারবারীদের হামলায় গুরুতর আহত সাংবাদিক রাজীব আহমেদ ফুলবাড়ীতে ২৯ বর্ডার গার্ড (বিজিবি) কর্তৃক বিপুল পরিমাণে ভারতীয় মাদক আটক সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার সুনামগঞ্জ জেলায় মদ, জুয়া ও ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকের টাকার জন্য ছেলের নির্যাতন সইতে না পেরে বিষপানে মায়ের আত্মহত্যা 
ভিডিও নিউজ
সামান্য বৃষ্টিতেই সাভারের তেঁতুলঝোড়ার বাইপাস সড়ক পানিতে তলিয়ে যায় চট্টগ্রামের বাইজিদে মাদক কারবারীদের হামলায় গুরুতর আহত সাংবাদিক রাজীব আহমেদ সুনামগঞ্জ জেলায় মদ, জুয়া ও ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর নির্দেশে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন দিনাজপুরের বীরগঞ্জের হিরামনী চাপাপাড়া হরিমন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিলের মাদক কারবারি ববিতার বিলাসবহুল আস্তানায় পুলিশের অভিযান গাইবান্ধার পলাশবাড়ীতে রামমুর্তি অপসারণের দাবিতে ইমাম ওলামা পরিষদের মানববন্ধন বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণে এমপি কামরুজ্জামান সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক
নিউইয়র্কে বাংলাদেশি দম্পতি গ্রেপ্তার
/ ২৬৫ Time View
Update : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২:১৬ পূর্বাহ্ন

নিউইয়র্কে বাংলাদেশি দম্পতি গ্রেপ্তার

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ

বাংলার আলো টিভিঃ

মুক্তিপণের জন্য অপহরণ এবং নির্যাতনের অভিযোগে নিউইয়র্কে কুইন্সের জ্যামাইকায় বিডি ফ্রিশ সুপার মার্কেটের মালিক আবু চৌধুরী (৩৫) এবং তার স্ত্রী ইফফাত লুবনাকে (২৪) গ্রেপ্তার করা করা হয়েছে। ফেডারেল গোয়েন্দা সংস্থার (এফবিআই) তদন্ত শেষে গত ১৮ ডিসেম্বর ২০২৪ এই দম্পতিকে গ্রেপ্তারের পর ব্রুকলিন ফেডারেল কোর্টে সোপর্দ করা হয়।

ব্রুকলিন ফেডারেল কোর্টের কৌঁসুলিরা জানান, একটি ঘটনা অনুযায়ী আবু চৌধুরীর গাড়িতে হাত-পা বেঁধে বেশ কয়েকদিন আটকে রাখার সময় এক প্রবাসী যুবককে বেধড়ক মারপিট করা হয়। অবিলম্বে মুক্তিপণের অর্থ প্রদান এবং পুত্রের জন্য বিমানের টিকিট পাঠানোর দাবিতে বাংলাদেশে তার বাবাকে ফোন করানো হয়। ওই যুবক ২০২৩ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রে এসে জ্যামাইকার লুবনার সহায়তা চেয়েছিলেন। লুবনা নিজ অ্যাপার্টমেন্টে তাকে থাকার ব্যবস্থা করেন। একটি চাকরি সংগ্রহ করে দেওয়ার অঙ্গীকারও করেছিলেন। এ সময় যুবকটির পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ সব কাগজপত্র নিজের কব্জায় নিয়ে নেন। এমনকি বাংলাদেশ থেকে যত ডলার এনেছিলেন সেগুলোও লুবনা নিজের কাছে রাখার জন্য নিয়ে নেন।

অ্যাসাইলামের আবেদনের সব ব্যবস্থা করার কথাও বলেছিলেন লুবনা।
এফবিআই এ চক্রের নাম দিয়েছে ‘বাঙালি ছিনতাই চক্র’। ২০২৩ সালের ১৩ মে পর্যন্ত আটক ছিলেন উল্লিখিত যুবক। পরে মুক্তি দেওয়া হলেও তার পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ সব কাগজপত্র রেখে দেওয়া হয়। হুমকি দেওয়া হয়েছিল, এই ঘটনা কাউকে বললে খুন করা হবে।
আদালতের তথ্য অনুযায়ী ১৩ মে এই যুবককে নানা শর্তে ছেড়ে দেওয়ার পর একই বছরের জুলাই মাসে আরেক বাঙালি যুবক এবং এ বছরের জানুয়ারিতে মুক্তিপণ দাবিতে আরেক বাঙালিকে অপহরণ করেছিল এ চক্র। সেসব মামলা বিচারাধীন রয়েছে।
এদিকে সর্বশেষ মামলায় আবু চৌধুরী আড়াই লাখ ডলার এবং লুবনা জামিন লাভ করেছেন লাখ ডলার বন্ডে। তাদের আরেক সহযোগী শাহ শহিদুল চৌধুরী গত বুধবার দেড় লাখ ডলার বন্ডে জামিন লাভ করেছেন। এই চক্রের অন্য সদস্যরাও জামিনে আছেন। তারা হলেন সৈয়দ রুবেল আহমেদ (৪৩), শাহেদ আলম (২৯), আঞ্জু খান (২৮) এবং সুলতানা রাজিয়া (৩৮)। সবার বাড়ি সিলেট ও বৃহত্তর ঢাকায় বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।