বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Headline
টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ শিবগঞ্জে বিয়ের দাবিতে বিবাহিত পুলিশ সদস্যের বাড়িতে নারী কনস্টেবলের অনশন দিনাজপুরের বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধনে খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযানে ৬ পুরুষসহ ১২ নারী গ্রেফতার সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) চাটখিল থানা পুলিশের উদ্যোগে মাদক ও জুয়া বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত রাষ্ট্রীয় ও সেনা মর্যাদায় নোয়াখালীর সন্তান পিয়াসের শেষ বিদায় চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনের সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন
ভিডিও নিউজ
টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ শিবগঞ্জে বিয়ের দাবিতে বিবাহিত পুলিশ সদস্যের বাড়িতে নারী কনস্টেবলের অনশন দিনাজপুরের বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধনে খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযানে ৬ পুরুষসহ ১২ নারী গ্রেফতার সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) রাষ্ট্রীয় ও সেনা মর্যাদায় নোয়াখালীর সন্তান পিয়াসের শেষ বিদায় চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনের সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন সন্তানের পাইলট হওয়ার স্বপ্ন পূরণে মা ৩০ বছর লেবাননে গৃহকর্মীর কাজ করে ফেরার পথে দেখেন তারই সন্তান সেই বিমানের পাইলট
নোয়াখালীতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
/ ৭৬ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:৩২ অপরাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) নোয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে জনসেবামূলক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

 

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি শাহজালাল লিটন।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি সৈয়দা ফৌজিয়া হোসেন ও সাংগঠনিক সম্পাদক খলিলুল্লাহ চৌধুরী সাকিব।

 

 

জিসপ নোয়াখালী জেলা শাখার সভাপতি মো. আবদুল ছাত্তারের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।

 

 

সভায় বক্তারা বলেন, সংগঠনের মূলনীতি ‘ঐক্য, উন্নয়ন ও সেবা’কে সামনে রেখে নোয়াখালীতে জিসপের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে। একই সঙ্গে সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

 

 

বক্তারা সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের পারস্পরিক সমন্বয় ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান। মতবিনিময় সভায় জিসপ নোয়াখালী জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।