রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Headline
লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎
ভিডিও নিউজ
নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে
নোয়াখালীতে রাস্তা ভুলে আটকে গেল গরুভর্তি পিকাপসহ চোরের দল
/ ২৩৮ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩:১৭ পূর্বাহ্ন

 

রাসেদ বিল্লাহ চিশতীঃ

শুরুটা ভালোই ছিল। তবে রাস্তা ভুলে নোয়াখালীর কবিরহাটে গরু চুরি করে পালানোর সময় আটকে যায় গরু চোরের দল। পরে তারা এলাকাবাসীর ধাওয়া খেয়ে চোরাই দুটি গরু ও চোরাই কাজে ব্যবহৃত পিকআপভ্যান রেখে পালিয়ে যায়। রোববার (১৬ মার্চ) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া। এর আগে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের অমরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অজ্ঞাত স্থান থেকে পিকআপভ্যানে করে গরু চুরি করে চোরের দল অমরপুরের রাস্তায় চলে ঢুকে পড়ে। মাটি কাটার ঠিকাদার ধনু মিয়া তাদের গাড়িতে দেখে সন্দেহ হলে দাঁড়ানোর জন্য সংকেত দেয়। তাদের পিকআপভ্যান ধনু মিয়ার মোটরসাইকেলকে চাপা দিয়ে ভুল রাস্তায় চলে যায়। পরবর্তীতে সামনে গিয়ে রাস্তা খুঁজে না পেয়ে আবার ওই রাস্তায় ফিরে আসে। ধনু মিয়া আবার গাড়ি ফিরে আসতে দেখে স্হানীয় লোকজনের সহায়তায় তাদেরকে আটকানোর চেষ্টা করে। তারা না দাঁড়িয়ে পালানোর চেষ্টা করে। তখন পিছন থেকে এলাকাবাসী তাদের পাল্টা ধাওয়া করে। একপর্যায়ে স্থানীয় রামেশ্বরপুর থেকে অমরপুরে মাটি নিয়ে আসার সময় আবু তাহেরের বাড়ির সামনে অন্য একটি ট্রাক্টরের মুখোমুখি আটকা পড়ে চোরের পিকআপভ্যান। তখন ওভারটেক করতে না পারায় চোরের দল গাড়ি থেকে নেমে চাপাতি দিয়ে মাটির গাড়ির চালক রায়হানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে চুরির কাজে ব্যবহৃত পিকআপভ্যানে আগুন দেয়। একই সাথে চোরাই দুটি গরু উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

 

 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, গরু দুটি নামিয়ে পিকআপভ্যান পুড়িয়ে দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুটি গরু ও পিকআপভ্যান জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।