শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
Headline
সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন
ভিডিও নিউজ
সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত
নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন
/ ৮৪ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:১৬ পূর্বাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ 

কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় নোয়াখালীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু হয়েছে।

 

 

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে ঈদগাহ মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়।

 

 

মেলার উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। উদ্বোধন শেষে জেলা প্রশাসক আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ মেলার প্রদর্শনী ঘুরে দেখেন। পরে জেলা প্রশাসকের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নোয়াখালী উপপরিচালক কৃষিবিদ আশীষ কুমারের সভাপতিত্বে ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুশরেফুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যুগ্ম পরিচালক অচিন্ত্য কুমার দাস, অধিদপ্তরের পিএমও ও অফিস প্রধান মো. আমির ফয়সল, সুবর্ণচর উপজেলার বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন, সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, সাংবাদিক লিয়াকত আলী খান, সাইফুল্লাহ কামরুল, আজাদ ভূঁইয়া, তাজুল ইসলাম মানিক, মোজাম্মেল হোসেন, নোয়াখালী জেলা কৃষক দলের আহ্বায়ক ফজলে এলাহি পলাশ, সদস্য সচিব আব্দুজ জাহের হারুনসহ আরও অনেকে।

 

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সুস্থ জীবনধারণ ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় কৃষির ভূমিকা অপরিসীম। ফরমালিন ও ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে নিজেদের কৃষিপণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই। সবজি চাষের সনাতন পদ্ধতির পাশাপাশি এখন অনেকেই বাড়ির ছাদে শাক-সবজি চাষ করছেন। কৃষকদের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার কৃষিবান্ধব কর্মসূচির অংশ হিসেবে কৃষি কার্ড চালুর পাশাপাশি কৃষি ঋণ মওকুফ করেছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।