শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Headline
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ
ভিডিও নিউজ
নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন
নোয়াখালীর চাটখিলে চুরি করতে গিয়ে সিএনজি ও স্মার্টফোন রেখে পালিয়েছে চোরচক্রের সদস্যরা।
/ ৩১৯ Time View
Update : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫১ পূর্বাহ্ন

 

হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।

শনিবার (১ ফেব্রুয়ারি) ভোররাতে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

চুরি হওয়া ‘তাজুল ইসলাম ভ্যারাইটিজ স্টোর’ নামক দোকানটির মালিক মোহাম্মদ তাজুল ইসলাম মোহাম্মদপুর গ্রামের ইয়াসিন বেপারি বাড়ির মৃত বজলুর রহমানের সন্তান।

স্থানীয়রা জানান, শনিবার আনুমানিক ভোর ৪টার দিকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চোরচক্রের ৩ থেকে চারজন সদস্য মোহাম্মদপুর আনোয়ার আলি ইসলামিয়া আলিম মাদ্রাসার পার্শ্ববর্তী তাজুল ইসলামের দোকানে চুরি করতে যায়। দোকানের সাঁটারের তালা কেটে সাঁটার খোলার শব্দ শুনে দোকানের পাশের মাদ্রাসায় অবস্থান করা তাজুলের ভাগিনা তার মামাকে মোবাইলে তাৎক্ষণিক বিষয়টি অবহিত করে। এরপর তাজুল ঘর থেকে বের হয়ে চোর চোর বলে চিৎকার করে দোকানের দিকে যায়।

 

এ সময় চোরচক্রের দুজন সদস্য দৌড়ে পালিয়ে গেলেও সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে তাজুল ইসলাম। ধস্তাধস্তি করে একপর্যায় আটক হওয়া চোরচক্রের সদস্য সিএনজিচালিত অটোরিকশাটি রেখে তাজুলের হাত থেকে পালিয়ে যায়।

 

পালিয়ে যাওয়ার পর সিএনজির ভেতর একটি স্মার্টফোন ও একটি বোল্ট কাটার পাওয়া যায়। পালিয়ে যাওয়ার আগে চোর চক্রের সদস্যরা দোকানের ক্যাশের তালা ভেঙে নগদ প্রায় এক লাখ টাকা ও দোকানে থাকা সিগারেটের কার্টন নিয়ে যায়। শনিবার দুপুরে স্থানীয় চাটখিল থানা পুলিশ সিএনজিচালিত অটোরিকশা, স্মার্টফোন, বোল্ট কাটার উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এক চোরকে আটকালেও আমি একা হওয়ায় তাকে ধরে রাখতে পারিনি। তারা গাড়ি, মোবাইল ও কাটার রেখে চলে যায়। তারা যে মোবাইলটি ফেলে গেছে, অন্য মোবাইল থেকে সেখানে ফোন দিয়ে আমাকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করে মিটমাট করে ফেলারও প্রস্তাব দিয়েছে। আমি আমার চুরি হওয়ার টাকা ফেরত চাই। পাশাপাশি এদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হোক।

 

চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, চোরচক্রের রেখে যাওয়া নম্বরপ্লেট বিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি স্মার্ট ফোন উদ্ধার করে থানায় আনা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।