বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী যশোরের চৌগাছায় পারিবারিক বিরোধের জেরে ধর্ষণ মামলায় গ্রেফতার ১ নোয়াখালীতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে নোয়াখালীর সুধারাম থানা এলাকায় ডিবি পুলিশের অভিযানে ১১ লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২জন গ্রেফতার নোয়াখালীর চাটখিলে একটি মিনি স্টেডিয়ামের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান  “চায়না জাল বন্ধ করি, দেশি মাছ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ার ৩নংরামশীল ইউনিয়নে গ্রাম পুলিশের উদ্যোগ
ভিডিও নিউজ
সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে “চায়না জাল বন্ধ করি, দেশি মাছ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ার ৩নংরামশীল ইউনিয়নে গ্রাম পুলিশের উদ্যোগ রাজধানীর বাড্ডায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিল এর পাল্লায় সরকারি সড়ক দখল করে চলছে ইট বালু ও পাথরের ব্যাবসা
নোয়াখালীর চাটখিলে বিয়ের ১২ দিনপর মেয়েকে দ্বিতীয়বার বিয়ে দিলেন বাবা-মা, ১ম স্বামীর থানায় অভিযোগ 
/ ৫৯০ Time View
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২:১৯ পূর্বাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ
প্রথম বিয়ের ১২ দিন পর মেয়েকে পুনরায় এক প্রবাসীর কাছে বিয়ে দিয়েছেন মেয়ের বাবা-মা। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে চাটখিল উপজেলার পশ্চিম পরকোট গ্রামে।

 

এ ঘটনায় একই গ্রামের আবদুল করিম পাটোয়ারী বাড়ীর মুনছুর হেলাল এর ছেলে ফয়সাল পাটোয়ারী (প্রথম স্বামী) (২১) তার স্ত্রীকে ফেরত পাওয়ার জন্য থানায় অভিযোগ দায়ের করেছেন। গতকাল শনিবার রাতে তার শশুর-শাশুড়ী ও স্থানাীয় ওয়ার্ড মেম্বারসহ চার জনকে আসামী করে তিনি চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগে জানা যায়, গত ৯ই ফেব্রুয়ারি নোয়াখালী জেলা আদালতে নোটারী পাবলিক এর মাধ্যমে এফিডেবিট করে ফয়সাল পাটোয়ারীর সাথে একই গ্রামের নুর নবী চৌধুরীর মেয়ে জান্নাতুল নাঈম মিথি (১৮) এর আট লক্ষ টাকা দেনমোহর ধার্য করে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের ১০ দিন পর গত ১৯ ফেব্রুয়ারী মিথী তার বাবার বাড়ীতে বেড়াতে যান। সেখানে যাওয়ার পর তার পিতা, মাতা, বড় ভাই ও স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ মাসুদ আলমের সহযোগিতায় মেয়ের বিয়ের কথা গোপন রেখে তাকে প্রবাসী এক ছেলের সাথে পুনরায় বিয়ে দেয়। এ খবর জানাজানি হলে ফয়সাল তার স্ত্রীকে ফেরত পাওয়ার জন্য স্থানীয় ব্যক্তিবর্গের কাছে বিচার দাবি করেন। এতে সে কোন সাড়া না পেয়ে গত শনিবার রাতে থানায় অভিযোগ দায়ের করেন। ফয়সাল রবিবার দুপুরে চাটখিল প্রেসক্লাবে এসে থানার অভিযোগসহ তার বিয়ের কাবিন নামা, নোটারী ও কাগজপত্র উপস্থিত সাংবাদিকদেরকে দেখান। এ সময় তিনি বলেন, তার স্ত্রীকে অবৈধভাবে বিয়ে দেওয়া হয়েছে। তিনি তার স্ত্রীকে ফেরত পাওয়ার জন্য আদালতে মামলা দায়ের করবেন। চাটখিল থানার ডিউটি অফিসার অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন।

 

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার মাসুদ আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করলেও তিনি কোন সহযোগিতা করেননি বলে জানান। এই বিয়ে সঠিক হয়েছে কিনা জানার জন্য চাটখিল পৌরসভার কাজী মাওলানা নেছার আহম্মদ এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন এই বিবাহ কোনভাবেই সঠিক হয়নি। মেয়েকে দিয়ে ছেলেকে তালাক দিলেও ৯০ দিন অতিবাহিত হওয়ার আগে বিবাহ দেওয়া ধর্মীয় মতে সম্পূর্ণ হারাম।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।