সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Headline
লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎
ভিডিও নিউজ
নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে
পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধার ও খুলনা ফুলতলায় প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগ
/ ২৬৫ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৩:৩১ পূর্বাহ্ন

 

 

নাহিদা আক্তার লাকী, খুলনাঃ

রবিবার ভোরে ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের গাড়াখোলা মিস্ত্রিপাড়া বাগান নামক স্থানে একটি নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। জনৈক তুলি বেগম শিশুটির কান্নার শব্দ শুনে তাকে দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় মেম্বার ও এলাকাবাসীর সহায়তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন।

 

পরে শিশুটিকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। সেখানে শিশুটির প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। খবর পেয়ে ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার জনাবা তাসনীম জাহান দ্রুত হাসপাতাল পরিদর্শনে যান এবং নবজাতকের সার্বিক অবস্থার খোঁজখবর নেন।

 

 

এই সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, অফিসার ইনচার্জ (ফুলতলা), ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবজাতকের পাশে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন দামোদর ইউনিয়নের ৭, ৮, ৯ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত মেম্বার ইয়াসমিন খানের তত্ত্বাবধানে ৭ নম্বর ওয়ার্ডের সোনিয়া নামক এক নারী।

 

 

শিশুটির পাশে যারা এগিয়ে এসেছেন এবং যারা সকাল থেকেই খোঁজখবর নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী অফিসার। শিশুটির উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সংশ্লিষ্টদের পরামর্শে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

 

মানবিক এই ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহানুভূতিশীল ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। ভবিষ্যতে এমন পরিস্থিতিতে আরও সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিশুর নিরাপত্তা নিশ্চিত করা যাবে বলে আশা করা যায়।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।