মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Headline
নোয়াখালীর চাটখিলে পীর সাহেব চরমোনাইয়ের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক নোয়াখালী সদরে অভিযান চালিয়ে চুরি হওয়া তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মানবাধিকার শান্তি পদক পেয়েছেন সাংবাদিক মোঃ হাবিবুর রহমান বিশ্ব মা দিবস আজ পটুয়াখালীর কুয়াকাটায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার স্বাস্থ্য পরীক্ষার জন্য ২ বছরের বেশি সময় পর বিদেশ যাচ্ছেন রাষ্ট্রপতি শেরপুরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত এমপি ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিয়ের ১০ বছর পর ৭ সন্তানের জন্ম, বাঁচানো গেলো না কাউকেই
ভিডিও নিউজ
গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত পটুয়াখালীর কুয়াকাটায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার শেরপুরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত এমপি ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিয়ের ১০ বছর পর ৭ সন্তানের জন্ম, বাঁচানো গেলো না কাউকেই বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের না বলা কথা
পলাশবাড়ীতে কেন্দ্রীয় মহাশ্মশান নিয়ে দ্বন্দ্বের অবসান, সর্বসম্মতিতে নতুন পরিচালনা কমিটি গঠন
/ ৬৫ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ২:৩৯ পূর্বাহ্ন

 

 

আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ
গাইবান্ধার পলাশবাড়ী কেন্দ্রীয় মহাশ্মশানের পরিচালনা নিয়ে দীর্ঘদিনের জটিলতা ও মতভেদের অবসান ঘটেছে। নানা জল্পনা কল্পনা ও আলোচনা সমালোচনার পর অবশেষে উভয় পক্ষের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

 

 

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে পলাশবাড়ী থানা হলরুমে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন পূর্বের কমিটির সভাপতি দিলিপ চন্দ্র সাহা, পলাশবাড়ী থানা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সনাতনী সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। দীর্ঘ আলোচনা শেষে উভয় পক্ষই শান্তিপূর্ণ সমাধানে সম্মত হন।

 

 

নতুন পলাশবাড়ী রাঙ্গামাটির কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা পরিষদের দায়িত্ব পেয়েছেনঃ সভাপতি হরিদাস চন্দ্র তরনীদাস,
সহ-সভাপতি কার্তিক চন্দ্র, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সাহা, সহ সাধারণ সম্পাদক অরবিন্দু সরকার, সাংগঠনিক সম্পাদক রনজিদ চন্দ্র সরকার, ক্যাশিয়ার রাসুদেব সরকার, সদস্য সুবল কুমার, চন্দন কুমার, সুভাষ চন্দ্র, সজল কুমার বর্মন ও অপূর্ব কুমার।

 

 

স্থানীয় সনাতনী সমাজের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিনের মতবিরোধ শেষ হওয়ায় স্বস্তি ফিরেছে। নতুন কমিটি মহাশ্মশানের সার্বিক তদারকি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। এদিকে শান্তিপূর্ণ পরিবেশে নতুন কমিটি গঠনে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও পেশাজীবী নেতৃবৃন্দ।

 

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।