বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Headline
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ
ভিডিও নিউজ
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ শিবগঞ্জে বিয়ের দাবিতে বিবাহিত পুলিশ সদস্যের বাড়িতে নারী কনস্টেবলের অনশন
পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন 
/ ১৫ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ন

 

 

আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে একের পর এক মিথ্যা মামলা, মারধর, বসতবাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের হুমকি এবং কুৎসা রটানোর প্রতিবাদে গাইবান্ধায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবার।

 

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পলাশবাড়ীস্থ বাংলাদেশ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৬নং বেতকাপা ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিন মন্ডলের ছেলে মোঃ মোন্নাফ মন্ডল মিঠু।

 

 

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোন্নাফ মন্ডল জানান, প্রতিপক্ষ মোঃ মতলুবর রহমান ও বজলুর রহমান গংদের সাথে তাদের ২ একর ৯৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের সূত্র ধরে ১৯৮৯ সালে বিবাদীরা নিজেদের বাড়িতে আগুন দিয়ে ভুক্তভোগীদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা (জিআর ২৮/৮৯) দায়ের করে। পরবর্তীতে ১৯৯১ সালে বিজ্ঞ আদালত মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় ভুক্তভোগীদের পক্ষে রায় প্রদান করেন।

 

তিনি আরও অভিযোগ করেন, ঐ মামলায় সুবিধা করতে না পেরে বিবাদীরা ১৯৫৬ সালের একটি জাল বা ভূয়া দলিল তৈরি করে ২০০৯ সালে এক একর ৬৫ শতাংশ জমি দাবি করে গাইবান্ধার পলাশবাড়ী সিনিয়র সহকারী জজ আদালতে একটি বাটোয়ারা মামলা (নং ৩৯/০৯) দায়ের করে। বর্তমানে মামলাটি বিচারাধীন থাকা সত্ত্বেও উক্ত বিরোধপূর্ণ জমিতে ভুক্তভোগী পরিবার দীর্ঘদিন ধরে চাষাবাদ ও বসবাস করে আসছে।

 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারটি দাবি করে, আইনি লড়াইয়ে সুবিধা করতে না পেরে বিবাদীরা বহিরাগত লোকজনকে দিয়ে একের পর এক মিথ্যা মামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

 

 

সেই সাথে বিবাদীরা গাইবান্ধা সদর থানার পীরগাছা গ্রামের মোঃ মামুন মিয়াকে দিয়ে গত ১২/০৯/২০২৬ ইং তারিখে পলাশবাড়ী থানায় ১১/২২৭ নম্বর এবং মোঃ আব্দুর রউফকে দিয়ে ৩১/০৮/২০২৬ ইং তারিখে ৬০২/২০২৬ নম্বর পিটিশন মামলা দায়ের করায়।

 

 

এরপর গত ২৭/০৮/২০২৬ ইং তারিখে ভুক্তভোগী আমিনুল ইসলাম মন্ডলের ১৬ বছর বয়সী স্কুলপড়ুয়া ছেলে মোঃ লাবিব মন্ডল প্রাইভেট পড়ে ফেরার পথে বিবাদীরা তাকে অপহরণ করে মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করা হলে গাইবান্ধা সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে।

 

 

বর্তমানে সুবিধা করতে না পেরে প্রতিপক্ষ মতলুবর ও বজলুর রহমান গংরা ভুক্তভোগীদের বিরুদ্ধে সমাজে মাদক ব্যবসার মিথ্যা অপবাদ ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

 

ক্রমাগত হামলা ও হুমকির মুখে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ও আমলী আদালতে পৃথক কয়েকটি ফৌজদারী মামলা ও পিটিশন (১০৭/১১৭ (সি) ধারা এবং অন্যান্য ধারা) দায়ের করা হয়েছে।

 

সংবাদ সম্মেলনে মোন্নাফ মন্ডল মিঠু বলেন, “বিবাদীরা বর্তমানে আমাদের ঘরবাড়ি ভাঙচুর, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, উচ্ছেদ করা এবং জোরপূর্বক ফসল কেটে নেওয়ার হুমকি দিয়ে আসছে। এর ফলে আমরা পরিবার-পরিজন নিয়ে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছি।”

 

 

​সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি তাদের জীবন ও সসম্পদের নিরাপত্তায় মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, গাইবান্ধা জেলা প্রশাসক, পুলিশ সুপার, গোয়েন্দা বিভাগ ও পলাশবাড়ী থানা পুলিশসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।