রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Headline
১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
ভিডিও নিউজ
১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্যই এই লংমার্চ–ডাঃ শফিকুর রহমান দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ
বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বছরের শিশুর
/ ১৪৫ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৫:৪০ অপরাহ্ন

 

 

বিশেষ প্রতিনিধিঃ

বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নুসাইবা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

 

 

রবিবার (২৬ অক্টোবর) দুপুর আনুমানিক ১২ টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের রহমতপুর এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

 

 

জানা গেছে, রবিবার দুপুর ১২টার দিকে উজিরপুরের ইচলাদি স্ট্যান্ড থেকে বরিশালের উদ্দেশ্যে মাহিন্দ্রা-আলফা গাড়ি যোগে নুসাইবা তার মা ফাহিমা আক্তার ও নানীর সঙ্গে যাচ্ছিল।

 

 

গাড়িটি এক পর্যায়ে বেপরোয়া গতিতে চালাতে থাকে চালক।সামনে থেকে লোকাল বাস এসে পরায় মাহিন্দ্রা-আলফা গাড়ির গতি নিয়ন্ত্রন করতে পারেনি চালক।এক পর্যায়ে সড়কের পাশে উল্টে যায় গাড়ি। এতে শিশু নুসাইবা মাথায় প্রচন্ড আঘাতপায়।

 

 

দুর্ঘটনার পর স্থানীয়রা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়া গতি শিশুটির প্রান কেড়ে নিয়েছে। নুসাইবার এ মৃত্যু যেন ফুল ফোঁটার আগে অঁঙ্কুরে ঝড়ে পড়ার মত।

 

 

নিহত নুসাইবা উজিরপুরের মশাং গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার মেয়ে এবং কোরিয়া প্রবাসী বানারীপাড়ার সৈয়দকাঠির মোহাম্মদ আল আমিন মৃধার ভাগ্নি। নুসাইবার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

 

বরিশালের এয়ারপোর্ট থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট যানবাহনটি পুলিশ আটক করেছে।

 

 

স্থানীয়রা জানান, রহমতপুর এলাকা দিয়ে প্রতিদিন অসংখ্য অটোরিকশা ও সিএনজি দ্রুত গতিতে চলাচল করে। ফলে সড়কে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা প্রশাসনের কাছে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

 

 

এদিকে ফুলের মত ফুটফুটে নিষ্পাপ ছোট্ট নুসাইবার মৃত্যুতে উজিরপুরের মশাং দাদা বাড়ি ও বানারীপাড়ার সৈয়দকাঠি নানা বাড়ি এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।পরিবারে বইছে শোকের মাতম।

 

 

পরিবারের সদস্য ও এলাকাবাসীর একটাই আক্ষেপ চালকের মাঝে যদি একটু সতর্কতা থাকত, তাহলে হয়তো আজও নুসাইবা মায়ের কোল আলোকিত করে সুন্দর এ ধরণীতে বেঁচে থাকত। অথচ সে সবাইকে কাঁদিয়ে চিরঘুমে ঘুমিয়ে আছে নিকষকালো অন্ধকার মাটির কবরে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।