মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Headline
থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ শিবগঞ্জে বিয়ের দাবিতে বিবাহিত পুলিশ সদস্যের বাড়িতে নারী কনস্টেবলের অনশন দিনাজপুরের বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধনে খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযানে ৬ পুরুষসহ ১২ নারী গ্রেফতার সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভিডিও নিউজ

বিয়ের দাওয়াত না দিয়ে প্রতিবেশির বাড়ির সামনে গেট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত 
/ ৩৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ২:২৮ পূর্বাহ্ন

বাংলার আলো টিভি ডেস্কঃ 

বিয়ের দাওয়াত না দিয়ে প্রতিবেশীর বাড়ির সামনে কনের বাবার গেট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) মাগুরা জেলা সদরের বজরুকশ্রীকুণ্ডি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৪ঠা নভেম্বর) বুজরুকশ্রীকুণ্ডি গ্রামের ইনসার মিয়ার মেয়ের বিয়ের জন্য গেট তৈরি করা হয় স্থানীয় রাজ্জাক মোল্লার বাড়ির সামনে। গেট করা হলেও রাজ্জাক মোল্লা ও তার পরিবারের কাউকে দাওয়াত না দেওয়ায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

সোমবার বিয়ে শেষ হওয়ার পর মঙ্গলবার সকালে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। সকাল ৭ টা থেকে ৯টা পর্যন্ত চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। তারা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এতে উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়ি, দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় শামীম মোল্লা নামে এক ভুক্তভোগী জানান, বিয়ের দাওয়াতের বিষয়ে তারা কিছু জানেন না। তবে বিয়ের দাওয়াত নিয়ে কথা-কাটাকাটি হয়। এতে তার নিজের বাড়িতেও হামলা হয়েছে।

এদিকে এ ঘটনার পর কনের বাবাকে পাওয়া যায়নি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিয়ের গেট খুলছে ডেকোরেটরের লোকজন। ওই এলাকায় পুলিশের দুটি গাড়ি টহলে রয়েছে।

মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ ইমরুল বলেন, সকালে ঘটনার পরপর সেনাবাহিনী ঘুরে গেছে। এরপর পুলিশ পাহারা দিচ্ছে। যারা মারামারি করেছিল, তারা কেউ বাড়িতে নেই। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।