শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
Headline
সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী যশোরের চৌগাছায় পারিবারিক বিরোধের জেরে ধর্ষণ মামলায় গ্রেফতার ১ নোয়াখালীতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান
ভিডিও নিউজ
নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে “চায়না জাল বন্ধ করি, দেশি মাছ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ার ৩নংরামশীল ইউনিয়নে গ্রাম পুলিশের উদ্যোগ রাজধানীর বাড্ডায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ
ভূরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে জয়পুরহাট, রংপুর ও দিনাজপুরের ৫ জন আটক
/ ১১০ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৯:৩২ পূর্বাহ্ন

 

 

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, কস্টেপ, কাঁচি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

 

 

রবিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেল অফিসার মুনতাসির মামুন এর নেতৃত্বে সোনাতলী সাকিনে মোছাঃ জরিনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

 

আটককৃতরা হলোঃ ভূরুঙ্গামারীর সোনাতলী গ্রামের জরিনা, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ভিমরুল গ্রামের আনছারের ছেলে রবিউল, দিনাজপুরের হাকিমপুর থানার মধ্য বাসুদেবপুর গ্রামের রশীদের মেয়ে গোলেজান, ফুলবাড়ী থানার গুচ্ছগ্রামের শওকত আলীর মেয়ে রুমি, রংপুর বদরগঞ্জ থানার বারুয়া গ্রামের শহিদুলের মেয়ে শাপলা।

 

 

পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে একটি হ্যান্ডব্যাগে নগদ ৪৮,৩০০ টাকা, ৪টি মোবাইল ফোন, ১৩টি কস্টেপ, ১টি কাঁচি এবং একটি ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

 

তাদের কাছে কোনো মাদক না পাওয়া গেলেও, জিজ্ঞাসাবাদের সময় তারা ভূরুঙ্গামারীতে আসার কারণ ও জব্দকৃত আলামতের বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে, বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

 

 

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলছে। সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়রা পুলিশের এ তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।