শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
Headline
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ
ভিডিও নিউজ
নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন
ময়মনসিংহে পূজামণ্ডপে ৩ জনকে ছুরিকাঘাত, চিহ্নিত সন্ত্রাসী মামুন আটক
/ ১৩৩ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১:১৬ পূর্বাহ্ন

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহঃ

ময়মনসিংহ শহরের বড় কালীবাড়ি এলাকায় শ‍্যামা পূজার মণ্ডপে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে বন্ধুসংঘ শ‍্যামা পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, অটোমিস্ত্রি মানিক সরকার (২৮), তার স্ত্রী ভারতী সরকার (২৪) ও বড় কালীবাড়ি বন্ধুসংঘ শ‍্যামা পূজা কমিটির সাধারণ সম্পাদক সাধন সরকার (৫৭)। আহত তিনজনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ভারতী সরকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছর পূজার সময় স্থানীয় যুবক মো. মামুন (২৭) পূজা কমিটির কাছে টাকা দাবি করে আসছিলেন। এবার টাকা না পেয়ে তিনি ক্ষিপ্ত হয়ে সাধন সরকারসহ তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করেন। এ সময় মামুনের সঙ্গে আরও কয়েকজন ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

 

 

বন্ধুসংঘ শ‍্যামা পূজা কমিটির সভাপতি রতন পাল বলেন, “মামুন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

 

 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “অভিযুক্ত মামুনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

 

 

ঘটনাটির পর পূজামণ্ডপ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।