শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Headline
রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত
ভিডিও নিউজ
রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ
মোটর সাইকেলের ধাক্কায় জাকিরের স্বপ্নের মৃত্যু
/ ৩৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৮:৫৬ পূর্বাহ্ন

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চৌধুরীহাট ডিগ্রি কলেজের এক ছাত্র বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরের দিকে ফেনী যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন (১৯) উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেহেরুন নেছা এলাকার আবুল হোসেনের ছেলে। সে চলতি বছর চৌধুরীহাট ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে।

নিহতের বন্ধু মুরাদুল ইসলাম জানান, বুধবার সকালে এক বন্ধুসহ ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েছিলেন জাকির। বিদেশ যাওয়ার জন্য ওই প্রশিক্ষণ কেন্দ্রে সে তিনদিনের একটি প্রশিক্ষণ নিচ্ছে। দুপুর পৌনে ১টার দিকে ক্লাস শেষে সেখান থেকে দুপুরে ফেরার পথে রাস্তা পারাপারের সময় উল্টো দিক থেকে আসা একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষণা করেন।

চৌধুরীহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শেখ সাদী বলেন, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজন-সহপাঠীদের আহজারিতে এক শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, জাকির ক্লাস শেষ করে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃতঃ ঘোষণা করে। মোটর সাইকেল পুলিশের হেফাজতে রয়েছে। মোটর সাইকেল চালক আহত অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।