বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ
ভিডিও নিউজ
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ শিবগঞ্জে বিয়ের দাবিতে বিবাহিত পুলিশ সদস্যের বাড়িতে নারী কনস্টেবলের অনশন
যশোরের অভয়নগরে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই
/ ৩৬২ Time View
Update : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৪:২৮ অপরাহ্ন

 

অভয়নগর প্রতিনিধিঃ মাহাদী হাসান মেহেদী

যশোরের অভয়নগর উপজেলায় অগ্নিকাণ্ডে ফার্নিচার, ওয়েল্ডিং, স্টেশনারিসহ ৪টি দোকান ভস্মীভূত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বেঙ্গল রেলগেট সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কের পাশে আনু ভান্ডারের মার্কেটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মার্কেট মালিকের ছেলে আলমগীর হোসেন বলেন, শুক্রবার দুপুর ১টার দিকে জুম্মার নামাজ আদায়ের প্রস্তুতি নেওয়ার সময় মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর দেওয়ার ২৫ মিনিট পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে একটি ফার্নিচার, ওয়েল্ডিং, স্টেশনারিসহ চারটি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ১৫ লাখ টাকা।

ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী পলাশ খান বলেন, ‌শুক্রবার বন্ধের দিন হওয়ায় বাড়িতে ছিলাম। খবর পেয়ে এসে দেখি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সম্প্রতি একটি সমিতি থেকে ঋণ করে অনেক দামি দামি ফার্নিচার তৈরি করেছিলাম। এখন সব শেষ। ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আলাউদ্দিন বলেন, শুক্রবার জুম্মার নামাজের পূর্বে বেঙ্গল রেলগেট এলাকা থেকে অগ্নিকাণ্ডের খবর আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়। কোনো একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক তদন্তে মনে হয়েছে। পূর্ণ তদন্তের পর চার দোকানের ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।