শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
Headline
সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী যশোরের চৌগাছায় পারিবারিক বিরোধের জেরে ধর্ষণ মামলায় গ্রেফতার ১ নোয়াখালীতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান
ভিডিও নিউজ
নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে “চায়না জাল বন্ধ করি, দেশি মাছ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ার ৩নংরামশীল ইউনিয়নে গ্রাম পুলিশের উদ্যোগ রাজধানীর বাড্ডায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ
রাজধানীর কদমতলীতে বাসা থেকে ডেকে নিয়ে নাঈম (১৮) নামে এক কিশোরকে কুপিয় হত্যা
/ ৫৯৮ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

 

বাংলার আলো টিভি ডেস্কঃ রাজধানীর কদমতলীতে বাসা থেকে ডেকে নিয়ে নাঈম (১৮) নামে এক কিশোরকে কুপিয় হত্যা করেছে দূর্বৃত্তরা। রবিবার সকাল সাড়ে ১০টায় স্মৃতিধারার ৮নং গলির ১৮৬৯ রাহেলা মঞ্জিল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহত নাঈম সিএনজি চালক ছিলেন। স্মৃতিধারা ৬নং গলি ২৫৫ এম শফিকুর রহমানের বাড়ির নিচতলায় ভাড়া বাড়িতে পরিবারের সাথে বসবাস করতেন নাঈম। তার গ্রামের বাড়ি পটুয়ালী জেলার সদর থানার জনকাঠি গ্রামে। তার পিতার নাম জাহাঙ্গীর হাওলাদার।

 

 

নিহত নাঈমের মা নাজমা বেগম বলেন, রবিবার সকাল ৯টায় আমার দুই ছেলে নাঈম ও সাঈমকে বাসায় রেখে বাহির দিয়ে তালা দিয়ে আমি কাজ করতে যাই। তখন বাসায় আমার দুই মানিক ঘুমিয়ে ছিল। সকাল সাড়ে ১০টায় আমাকে একটি ছেলে খবর দিয়ে বলে আন্টি আপনার ছেলেকে স্মৃতিধারা ৮নং গলিতে কয়েকটি ছেলে মারতেছে। আমি যেতে যেতে ছেলেকে পাইনি। রাস্তায় শুধু রক্ত দেখেছি। তাকে ওইখানকার লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। গতকাল রাতে ও সকালে কেন জানি আমার ছেলে কোন খাবার খায়নি।

 

 

এসময় তিনি বলেন, আমার ছেলেকে কি বেশি মেরেছে ? এসময় তিনি বিলাপ করে বলতেছে আমার ছেলে কখন বাসায় আসবে। সেই সকালে হাসপাতালে গেছে এখনও আসেনা কেন? তার ছেলে মারা গেছে তার পাশে থাকা স্বজনরা কেউ বলেনি।

 

 

নিহতের বাবা জাহাঙ্গীর আলম বলেন, আমি সংবাদ পেয়ে ঢাকা মেডিকেলে এসে দেখি আমার ছেলে নাঈম মারা গেছে। তার লাশ মর্গে রাখা হয়েছে।

 

 

এদিকে স্মৃতিধারা এলাকার একাধিক বাসিন্দা বলেন, সকাল আনুমানিক ১০/সাড়ে ১০টার সময় নিহত নাঈমকে স্মৃতিধারা ৮নং গলির পূর্ব থেকে পশ্চিম দিকে নিতে নিতে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারা আরো বলেন, আমাদের এলাকায় মাদকের ব্যাপক ছড়াছড়ি। কিশোরগ্যাং এর ব্যাপক উৎপাত। থানা পুলিশ আগের মতো কাজ না করার কারণে, কদমতলী থানায়, খুন, আত্মহত্যা, চুরি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধ প্রবনতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তারা আরো বলেন, বাড়ির মালিকরা তাদের বাড়ির ও বাসার সামনে সিসি ক্যামেরা লাগালে অপরাধীরা অপরাধ করতে ভয় পেত।

 

 

শ্যামপুর জোনের এসি শরাফত হোসেন বলেন, পূর্ব শত্রতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ছবির ক্যাপশনঃ নিহত নাঈমের মায়ের আহাজারি।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।