রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Headline
ইতালির রোমে নিহত একই পরিবারের তিনজনের দাফন নোয়াখালীতে সম্পন্ন নোয়াখালীর চাটখিলে টয়লেট থেকে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ নোয়াখালীর বেগমগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে হত্যা করেছেন এক পাষন্ড পিতা বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশনে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজ অর্থে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদল নেতা সুজন মাহমুদ নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে আলোচনা সভা এবং প্রবন্ধ উপস্থাপন বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে একই কক্ষে দুই ঘণ্টা অবস্থান এবং পরে একসঙ্গে পলাতক নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু
ভিডিও নিউজ
ইতালির রোমে নিহত একই পরিবারের তিনজনের দাফন নোয়াখালীতে সম্পন্ন নোয়াখালীর চাটখিলে টয়লেট থেকে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে হত্যা করেছেন এক পাষন্ড পিতা বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশনে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজ অর্থে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদল নেতা সুজন মাহমুদ নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে আলোচনা সভা এবং প্রবন্ধ উপস্থাপন বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে একই কক্ষে দুই ঘণ্টা অবস্থান এবং পরে একসঙ্গে পলাতক নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু
রাজধানীর মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
/ ৩৫৬ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ন

 

 

 মোঃ রাকিবুল ইসলাম, মিরপুরঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা মিরপুরে ইফতার ও দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিরপুর থানা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান রমজানের আধ্যাত্মিক আবহে এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় পরিণত হয়।

 

 

মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে দেশ, জাতি ও সংগঠনের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম রুস্তম আলী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. আওলাদ হোসেন।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর উপদেষ্টা ড. মাহাদি আমিনের বাবা বিশিষ্ট সমাজসেবক রুহুল আমীন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুন্সী বজলুল বাছিদ আঞ্জু, ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য আবুল হোসেন আবদুল, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এ খোকন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহানগর পশ্চিম শাখার সাধারণ সম্পাদক আকরাম আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

এ সময় মিরপুর থানার অন্তর্ভুক্ত ৭, ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব এবং তৃণমূল নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।

 

 

সভাপতির বক্তব্যে এস এম রুস্তম আলী বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও আত্মনিয়ন্ত্রণের মাস। এ মাসের শিক্ষা ধারণ করে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

 

বিশেষ অতিথি রুহুল আমীন বলেন, যুবসমাজকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। রমজানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণই অগ্রযাত্রার প্রধান শক্তি।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল মিরপুর থানার যুগ্ম আহ্বায়ক রিপন শিকদার, সাইফুল ইসলাম সিজু, জুয়েল সিকদার, সাইদুল ইসলাম বাবুল, আল মামুন, মাসুদ রানা, নাসু আহমেদ, মামুন, ইঞ্জিনিয়ার তুহিন ও সোহাগসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

 

ইফতার ও দোয়া মাহফিল শেষে দেশনেত্রী ও জাতীয় নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। রমজানের পবিত্রতা, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বার্তা ধারণ করে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।