রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Headline
লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎
ভিডিও নিউজ
নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে
রাজবাড়ীতে নষ্ট বীজ বিতরণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন 
/ ৩৩৯ Time View
Update : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৩:৫৫ অপরাহ্ন

 

জেলা প্রতিনিধি রাজবাড়ী, মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ীতে কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) নষ্ট পেঁয়াজ বীজের কারণে ক্ষতিগ্রস্ত ৪ হাজার কৃষককে পুনর্বাসনের দাবিতে মানবববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় কৃষক সমিতির রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জাতীয় কৃষক সমিতির রাজবাড়ী জেলা শাখার সভাপতি কৃষক সলেমান আলী দুলুর সভাপতিত্বে কৃষক সমিতির সহ-সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, রাজবাড়ী জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক অরুন কুমার সরকার, বাংলাদেশ কৃষক সমিতির নেতা আব্দুস সামাদ মিয়া বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, রাজবাড়ী পেঁয়াজ উৎপাদনের জন্য বিখ্যাত। এই জেলায় ৩৬ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হওয়ার কথা ছিল। লক্ষ্যমাত্র পূরণের জন্য রাজবাড়ী কৃষি বিভাগ ১ কোটি ৮ লাখ টাকা দিয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) থেকে বীজ ক্রয় করে। জেলার বিভিন্ন উপজেলায় ৪ হাজার কৃষকের মাঝে ১ কেজি করে পেঁয়াজের বীজ বিতরণ করে কৃষি বিভাগ। কিন্তু বীজতলা থেকে কোন পেঁয়াজের বীজের অঙ্কুরোদগম হয়নি

ফলে রাজবাড়ীর কৃষকেরা এবছর প্রায় ৮ থেকে ১০ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করতে পারবেন না।  কৃষকেরা সর্বস্বান্ত হয়ে গেছে। তাদের দ্রুত পুনর্বাসনের দরকার। মানববন্ধন ও বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের কাছে কৃষকদের পুনর্বাসনের জন্য স্মরকলিপি প্রদান করেন।

এ সময় জাতীয় কৃষক সমিতির সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম, দপ্তর সম্পাদক গোলাম মোস্তাফা, প্রচার সম্পাদক বিক্রম দত্ত, সদর উপজেলা কমিটির সভাপতি আরব আলী, পৌর কমিটির সভাপতি আব্দুল বারেক মোল্লাসহ বিভিন্ন ইউনিয়নের থেকে আসা ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।