শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
Headline
বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশনে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজ অর্থে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদল নেতা সুজন মাহমুদ নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে আলোচনা সভা এবং প্রবন্ধ উপস্থাপন বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে একই কক্ষে দুই ঘণ্টা অবস্থান এবং পরে একসঙ্গে পলাতক নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন
ভিডিও নিউজ
বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশনে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজ অর্থে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদল নেতা সুজন মাহমুদ নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে আলোচনা সভা এবং প্রবন্ধ উপস্থাপন বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে একই কক্ষে দুই ঘণ্টা অবস্থান এবং পরে একসঙ্গে পলাতক নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন
রাজশাহীতে বাসচাপায় মায়ের সামনে প্রাণ গেল মেয়ের, বিক্ষুব্ধ জনতার বাস ভাঙচুর
/ ৫১১ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৩:৩৮ অপরাহ্ন

 

 

পাভেল ইসলাম মিমুল, স্টাফ রিপোর্টার

রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নামার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সেখানে থাকা কয়েকটি বাসে ভাঙচুর চালিয়েছে। রাজশাহী থেকে ঘণ্টা দুয়েক দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে মহানগরীর ভদ্রা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেনাবাহিনীর সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ওই শিশুর নাম মারিয়া আক্তার যুঁথী (৭)। সে নগরীর মেহেরচণ্ডী এলাকার হাসান মোল্লার মেয়ে।

এবিষয় জানতে চাইলে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, ভদ্রা মোড়ে ব্যাটারি চালিত রিকশা থেকে নামার সময় পেছন থেকে আসা একটি বাস তাদের ধাক্কা দেয়।

এ সময় শিশু মারিয়া ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কোন বাস মেরেছে তা নিশ্চিত হওয়া যায়নি। সিসি ক্যামেরা দেখে তা জানার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, যুঁথীর মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে তা নেওয়া হবে। বাস ও এর চালককে খোঁজা হচ্ছে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, এ ঘটনায় ইতিমধ্যে বাসটি জব্দ করা হলেও এর চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।