শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Headline
সুনামগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন। নেপালে বন্যার কারণ জানা গেছে রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কয়েক দিন ধরে এক প্রেমিকার অবস্থান চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ  ৯০ বছর বয়সে ঠাই হয়নি সন্তানদের ঘরে, ঠাই হয়েছে জঙ্গলে জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা এম এ জি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী ১ সেপ্টেম্বর শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইকেলসহ আটক ১ কালিগঞ্জে জামায়াতের লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জয়াগ থেকে হাসনাবাদ সড়কের মোহাম্মদপুর আনোয়ার আলী মাদ্রাসার সামনের সড়কের বেহালদশা শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ
ভিডিও নিউজ
সুনামগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন। নেপালে বন্যার কারণ জানা গেছে ৯০ বছর বয়সে ঠাই হয়নি সন্তানদের ঘরে, ঠাই হয়েছে জঙ্গলে শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইকেলসহ আটক ১ জয়াগ থেকে হাসনাবাদ সড়কের মোহাম্মদপুর আনোয়ার আলী মাদ্রাসার সামনের সড়কের বেহালদশা যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ সামিয়া এগ্রোর টপলেডি পেঁপের চারা রোপণ করে নয়ন আলীর বাজিমাত দিনাজপুরের বীরগঞ্জে সড়কে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ নোয়াখালীর সোনাইমুড়ীর জয়াগ ব্যাংক এশিয়ার পলাতক কর্মকর্তা নারায়ণগঞ্জে আটক
রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কয়েক দিন ধরে এক প্রেমিকার অবস্থান
/ ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৮:১৮ পূর্বাহ্ন

 

 

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ির সামনে কয়েক দিন ধরে অবস্থান করছেন ফেনীর এক তরুণী।

 

শনিবার (২২ আগস্ট) থেকে উপজেলার ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে কাতারপ্রবাসী ইমনের বসতঘরের সামনে তিনি অবস্থান করছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অবস্থানরত তরুণীর নাম ফাতেমা আক্তার। তিনি ফেনী থেকে এসে ইমনের বাড়িতে অবস্থান নিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।ফাতেমা আক্তারের দাবি, বিয়ের আশ্বাস দিয়ে ইমন হোসেন তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এখন ইমন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন। তাই বিয়ের দাবিতে তিনি ইমনের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন।

 

ফাতেমা বলেন, ইমনের বিয়ের আশ্বাসে তিনি তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এখন ইমন বিয়ে করতে রাজি না হওয়ায় বাধ্য হয়ে তার বাড়িতে এসে অবস্থান করছেন। তবে ফাতেমার অভিযোগের বিষয়ে ইমন হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। ইমনের মা বলেন, আমার ছেলে ও মেয়েটির মধ্যে ফোনে কথা হয়েছে বলে শুনেছি। আমার ছেলে চার মাসের ছুটি নিয়ে দেশে এসেছিল। এখন আবার চলে গেছে। সে দেশে থাকাকালে মেয়েটি একবার বাড়িতে এসে ঝামেলা করেছিল। এখন আবার এসেছে। আমাদের ধারণা, আমাদের অপমান-অপদস্থ করার জন্যই সে এখানে এসেছে।

 

এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ওই তরুণী এর আগেও একাধিকবার সেখানে এসেছেন। গত ১ জুলাই তিনি একই স্থানে অবস্থান করেছিলেন। তখন পুলিশ তাকে বুঝিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই সময় তিনি প্রথমে সঠিক নাম ঠিকানা দেননি। পরে যে নামমঠিকানা দিয়েছেন, সেটি যাচাই করতে কয়েকজন পুলিশ কর্মকর্তা সেখানে গিয়ে তদন্ত করেন, কিন্তু ওই ঠিকানার কোনো সত্যতা পাওয়া যায়নি। ওসি আরও বলেন, ওই তরুণী সঠিক কোনো মোবাইল নম্বরও না দেওয়ায় তার নিরাপত্তার স্বার্থে তাকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছিল। পরে আদালত তাকে নিজ জিম্মায় ছেড়ে দেন। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছেন, তিনি আবারও একই জায়গায় এসে অবস্থান নিয়েছেন।পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি তারা নজরে রাখছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।