রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
Headline
পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সুনামগঞ্জে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন। দিনাজপুরে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মেহেরপুর মুজিবনগর উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত এ্যাটের্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুছ কাজল এবং বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ ব্যারিস্টার মনির হোসেন কাজল এর সাথে সৌজন্য সাক্ষাৎ নোয়াখালীর সেনবাগে ৬২ হাজার পিজ ইয়াবাসহ এক জন আটক, সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ, নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি, বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিল থেকে রেশমা আক্তার নামে দুই সন্তানের জননী নিখোঁজ হয়েছেন নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার
ভিডিও নিউজ
পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সুনামগঞ্জে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন। দিনাজপুরে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে ৬২ হাজার পিজ ইয়াবাসহ এক জন আটক, সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ, নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি, বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ,  ধামরাইয়ে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক এবং বীরগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত, পাঁচবিবিতে স্কুল ছাত্রীরা পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী এবং সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছেন বিজিবি নোয়াখালী ও কিশোরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। বীরগঞ্জের ডাক্তারখানা মাঠ থেকে অবৈধ ৮৪ দোকান উচ্ছেদ
শেরপুরে শীতার্ত হতদরিদ্র পরিবারের হাতে কম্বল তুলে দিলেন সাদেক আলী ফাউন্ডেশন
/ ২৬৪ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ১:২১ অপরাহ্ন

 

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ

শেরপুরে শীতার্ত হতদরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দিলেন সাদেক আলী ফাউন্ডেশন।

 

 

শুক্রবার ৯ জানুয়ারি ২০২৬ শেরপুরে সদর উপজেলাধীন চর জংগলদী গ্রামে মরহুম সাদেক আলীর নিজ বাড়িতে প্রায় দুশতাধিক দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় সাদেক আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুল করিমের সভাপতিত্বে খালেদ মোশাররফ জনির পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেনারেল পোষ্ট অফিসের সহকারী পোস্ট মাস্টার জেনারেল শেখ ফরিদ, স্হানীয় ওয়ার্ডের মেম্বার জাবেদ আলী, খুনুয়া মৌলভীনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম, সমাজকর্মী শামীম হোসেন, ও চর জংগলদীর মধ্য পাড়া জামে মসজিদের সভাপতি সোহাগ মিয়া প্রমুখ।

 

 

 

 

সুন্দর কম্বল হাতে পেয়েই খুশি হয়ে উঠেন বৃদ্ধা খুশি হাজেরা বেগম। তিনি বলেন সাদেক আলী ফাউন্ডেশন প্রতি বছরের মত এবারও হাঁড় কাঁপানো শীতে আমার মত গরীব মানুষদের মাঝে অনেক কম্বল দিয়েছেন এ জন্য আমরা ভীষন খুশী। তিনি সাদেক আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক আবুল কাশেম লেবুর কাছে কৃতজ্ঞ থাকবো। আমি তাঁর দীর্ঘায়ূ কামনা করছি।

 

 

 

শীতবস্ত্র প্রাপ্ত আয়নাল হক বলেন, সাদেক আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রবাসী আবুল কাশেম কিছু একটা দিবে এই আশায় আমরা বসে থাকি। সারা বছর এ দিনের জন্য অপেক্ষায় করি। প্রতি বারের মত এবারও সুন্দর একটা কম্বল পেয়েছি এ জন্য আমি খুব খুশী। আমি তাঁর মরহুম বাবার জন্য আল্লাহ কাছে দোয়া করছি আল্লাহ যেন তাঁর বাবাকে বেহেস্ত নছিব করেন।চকচকে রংয়ের কম্বল হাতে পেয়ে ‘অশীতিপর বৃদ্ধা মালেকা বিবি তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমি খুবই গরিব মানুষ প্রচন্ড ঠান্ডায় গরম কাপড়ের অভাবে ভীষণ কষ্ট করছি । সমাজের ধনী মানুষেরা ভুলেও আমাদের মনে করেনা। আমেরিকার দেশে এত দুরে থেকেও আমাদের জন্য লেবু মিয়া কম্বল দিয়েছে এ জন্যে আমি ভীষণ খুশী। আমি মহান আল্লাহর দরবারে তাঁর জন্য দীর্ঘায়ু প্রার্থনা করছি।

 

 

 

বিশেষ অতিথি উপস্থিত থেকে স্থানীয় ইউপি সদস্য জাবেদ আলী তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিক আবুল কাশেম লেবু একজন উদার সমাজসেবী নরম মনের ও পরোপকারী একজন মানুষ। তাঁর কাছে সাহায্য চেয়ে কেউ খালি হাতে ফিরেছেন এমন তথ্য আমার জানা নেই। আমাদের সমাজে অনেক ধনী মানুষ রয়েছে কিন্তু, তাঁদের দান করার মত উদার মন মানসিকতা নেই। আবুল কাশেম লেবু তাঁদের ব্যতিক্রম একজন মানুষ।এ জন্য তিনি প্রশংসা পাবার দাবিদার।

 

 

 

তিনি বলেন, আবুল কাশেমের সাংস্কৃতিক সেবী,শিক্ষানুরাগী-বিদ্যুৎসাহী মরহুম বাবা সাদেক আলীর নামে ফাউন্ডেশন করে প্রতি বছর হাজার হাজার টাকা খরচ করে শিক্ষা বৃত্তি, দরিদ্র মানুষের মাঝে অর্থ, বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন তা আমাদের কাছে শিক্ষনীয়। প্রবাসী ভাইয়েরা ও সমাজের ধনী মানুষেরা যদি এ ভাবে সাহায্যের হাত প্রসারিত করে তাহলে আমাদের সমাজের দরিদ্র মানুষের অনেক উপকারে আসবে। তিনি তাঁর মতো সমাজের ধনী মানুষদের এ ভাবে দান-খয়রাত করার আহ্বান জানান।
অন্যান্য দের মধ্য বক্তব্য রাখেন সাদেক আলী ফাউন্ডেশনের পরিচালক পরিচালক রেজাউল করিম রিফাত, আইনুল ইসলাম, আনিসুর রহমান, ও জাহাংগীর আলম প্রমূখ।

 

 

 

উল্লেখ্য, নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক আবুল কাশেম ২০১৬ সালে তাঁর বিদুৎসাহী বাবা মরহুম সাদেক আলীর নামে এ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। নিয়মিত ভাবে শেরপুর জেলার সদর উপজেলাধীন চর জংগলদী রাহেতুন নেছা উচ্চ বিদ্যালয়ে প্রতি বছর পাঁচটি ক্লাসে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদেরকে মেধা বৃত্তি দিয়ে আসছেন। ইতোমধ্যেই এলাকায় ছেলেমেয়েদের মাঝে লেখাপড়ার প্রতিযোগিতা পরিলক্ষিত হচ্ছে। কে এবার পরীক্ষায় ভালো করে সাদেক আলী বৃত্তি পাবে ? করোনা মহামারীর সময়েও দুঃসহ ও ছিন্নমুল  মানুষদের মাঝে দুই দুইবার নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিরতণ করেছেন।এ ছাড়াও সাদেক আলী জামে মসজিদে নিয়মিত আর্থিক সাহায্য ও সহযোগিতা করে আসছেন। অনুষ্ঠানে তাঁর বাবা মরহুম সাদেক আলী ও মা মরহুমা বেগম চাঁন বানুর জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মমিনুল হক ।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Posts

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।