বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Headline
নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য় টাউন হল সভা অনুষ্ঠিত জামায়াতে ইসলামী কবিরহাট উপজেলা শাখার উদ্যোগে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে এক আন্তরিক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত  ডোনাল্ড ট্রাম্পের পর এবার নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে দেখা মিললো, নেতানিয়াহুর ডোনাল্ড ট্রাম্প সাড়ে তিন লাখ টাকায় বিক্রি নোয়াখালীর চাটখিলে পীর সাহেব চরমোনাইয়ের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক নোয়াখালী সদরে অভিযান চালিয়ে চুরি হওয়া তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মানবাধিকার শান্তি পদক পেয়েছেন সাংবাদিক মোঃ হাবিবুর রহমান বিশ্ব মা দিবস আজ
ভিডিও নিউজ
নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য় টাউন হল সভা অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্পের পর এবার নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে দেখা মিললো, নেতানিয়াহুর ডোনাল্ড ট্রাম্প সাড়ে তিন লাখ টাকায় বিক্রি গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক আটক বাড়বকুন্ড ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত পটুয়াখালীর কুয়াকাটায় ৬ ফুট দৈর্ঘ্যের দাঁড়াশ ও কাল নাগিনী সাপ উদ্ধার শেরপুরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত এমপি ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বিয়ের ১০ বছর পর ৭ সন্তানের জন্ম, বাঁচানো গেলো না কাউকেই বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন
শোকাবহ ভোলাঃ ইমাম খুন, দুই শিশুর করুণ মৃত্যু ও নদীতে ভেসে এলো অজ্ঞাত মরদেহ
/ ৪৩৩ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৮ পূর্বাহ্ন

 

 

খন্দকার নিরব, তজুমদ্দিন, ভোলাঃ
ভোলা জেলায় একই দিনে সংঘটিত হয়েছে একাধিক হৃদয়বিদারক ঘটনা। এসব ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও আতঙ্কের পরিবেশ।

 

শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার শিক্ষক ও সদর উপজেলা মসজিদের ইমাম মাওলানা আমিনুল হক নোমানী নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলার শিকার হন। দুর্বৃত্তরা তাঁর বসতঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

অন্যদিকে, শনিবার সকালে তজুমদ্দিন উপজেলার পৃথক দুটি স্থানে পানিতে ডুবে মুনতাহা ও মনিফা নামে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোকাহত পরিবার ও এলাকাবাসীর আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।

 

 

এছাড়া শনিবার বিকেলে তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করে নৌ পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

একই দিনে একের পর এক এসব মর্মান্তিক ঘটনায় ভোলার সাধারণ মানুষের মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।