রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Headline
জয়পুরহাটে জাকের পার্টির উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত বাগেরহাটা পৌর ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত শোলাকিয়ায় ইতিহাস গড়া সমাগম, ৬ লাখ মুসল্লির ঈদ জামাত অনুষ্ঠিত  দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে এসটিএসএস এর উদ্যোগে অসহায়, দুস্থ ও হিজড়াদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সরকার জুলাই আন্দোলনের চেতনা অস্বীকার করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি নওগাঁয় দীর্ঘদিনের প্রেম ঘটিত কারণে পালিয়ে বিয়েরপর স্ত্রীর গহনা নিয়ে প্রেমিক স্বামী উধাও চিলমারীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত ঈদের শুভেচ্ছা জানালেন সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের পরিচালক মোঃ সেলিম রানা
ভিডিও নিউজ
জয়পুরহাটে জাকের পার্টির উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত বাগেরহাটা পৌর ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে এসটিএসএস এর উদ্যোগে অসহায়, দুস্থ ও হিজড়াদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত মক্কায় শবেকদর উপলক্ষে লাখো মুসল্লির ঢল হারাম শরীফে সৃষ্টি হয়েছে অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ সৌদি আরবের মক্কা নগরীতে রমজানের ইফতারে ভ্রাতৃত্বের মিলনমেলা সৌদি আরবের মক্কা নগরীতে রমজানের ইফতারে ভ্রাতৃত্বের মিলনমেলা চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, নোয়াখালীর চাটখিলে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ এর শুভ উদ্বোধন
সরকার জুলাই আন্দোলনের চেতনা অস্বীকার করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
/ ৬৪ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন

 

 

 

 

জেলা প্রতিনিধ, কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক ইফতার মাহফিলে সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির নেতারা।

 

বুধবার (১৮ মার্চ) নাগেশ্বরী কামিল মাদ্রাসার হলরুমে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।ইফতার-পূর্ব আলোচনা সভায় জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, বর্তমান সরকার জুলাই আন্দোলনের ফলস্বরূপ ক্ষমতায় এলেও পরবর্তীতে সেই আন্দোলনের চেতনাকে উপেক্ষা করছে এবং নানা টালবাহানা শুরু করেছে।

 

তারা সতর্ক করে বলেন, যদি সরকার জুলাই আন্দোলনের অর্জন অস্বীকার করে, তবে প্রয়োজনে আবারও কঠোর আন্দোলনে নামতে তারা প্রস্তুত। রক্তপাত এড়াতে চাইলেও পরিস্থিতি বাধ্য করলে ত্যাগ স্বীকারে পিছপা হবেন না বলেও উল্লেখ করেন তারা।

 

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ গোলাপ উদ্দিন। পরে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের নেতাদের মধ্যে খন্দকার ফারুক মুকুল, গোলাপউদ্দিন ও আবু জাকারিয়া। এছাড়া জেলা পর্যায়ের নেতাদের মধ্যে বক্তব্য দেন এনসিপির সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন আহমেদ, আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় তার দ্রুত সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।