শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Headline
রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত
ভিডিও নিউজ
রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ
সাতক্ষীরা জামায়াতের ৭ আমীরের শপথ গ্রহন
/ ৪১৬ Time View
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৩:৪০ অপরাহ্ন

 

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ২০২৫-২০২৬ সেশনের জন্য নির্বাচিত উপজেলা আমীরগণের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ ৯ ডিসেম্বর সোমবার বিকাল ৫টায় সাতক্ষীরা আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল নির্বাচিত উপজেলা আমীরগণের শপথ বাক্য পাঠ করান।

এসময় জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার, ফরিদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বদরুদ্দিন, সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডাঃ মাহমুদুল হক, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, অধ্যাপক ওবায়দুল্লাহ, শহর ছাত্র শিবিরের সভাপতি আল মামুন, জেলা সভাপতি ইমামুল ইসলাম সহ কর্মপরিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

২০২৫-২০২৬ সেশনের জন্য উপজেলা আমীর হিসাবে যারা শপথ গ্রহণ করেন তারা হলেন মাওলানা মফিদুল্লাহ-( তালা উপজেলা), মাওলানা কামরুজ্জামান (কলারোয়া উপজেলা), মোঃ জাহিদুল ইসলাম-(সাতক্ষীরা শহর), তারিকুজ্জামান তুষার-(আশাশুনি উপজেলা), মাওলানা অলিউল ইসলাম-(দেবহাটা উপজেলা), মাওলানা আব্দুল ওহাব-(কালিগঞ্জ উপজেলা) এবং মাওলানা আব্দুর রহমান-(শ্যামনগর উপজেলা)।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসে এই দায়িত্ব আমানত হিসাবে গ্রহণ করে ঈমানদারীর সাথে পালন করা আমাদের কর্তব্য। দেশ ও জাতি সৎ এবং যোগ্য মানুষ খুঁজে বেড়াচ্ছে। জামায়াত সেই মানুষ তৈরীর কাজ করে যাচ্ছে। আমাদের গণপ্রত্যাশা পুরনে ঐতিহাসিক ভুমিকা পালন করতে হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।