বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Headline
আমেনা আক্তার নামে ১৬ বছরের এক স্কুল ছাত্রী কুমিল্লা থেকে নিখোঁজ হয়েছেন  ভালোবাসার টানে ময়মনসিংহ থেকে গোপালগঞ্জে তরুণী যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের না বলা কথা গাইবান্ধায় ব্র্যাকসিডের আয়োজনে উত্তম কৃষিচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল এবং সাধারণ সম্পাদক রাহান  নোয়াখালীর সুবর্ণচরে ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষক জসিম উদ্দিন ও তার পরিবার সহায়তার অপেক্ষায় দিন কাটছে  জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে ১১ দলীয় জোটের গণ মিছিল অনুষ্ঠিত 
ভিডিও নিউজ
যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের লিমনের দাফন সম্পন্ন টাঙ্গাইলে সাতজন বীরশ্রেষ্ঠের গলায় দড়ি নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল দুই বাংলার আলোচিত কথাসাহিত্যিক তুলতুলের না বলা কথা গাইবান্ধায় ব্র্যাকসিডের আয়োজনে উত্তম কৃষিচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে S.T.J.S.S এর উদ্যোগে যুব ইয়ুথদের সাথে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক সেশন অনুষ্ঠিত ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে, চাটখিল উপজেলা শ্রমিকদলের বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে নার্স পেয়ারা বেগমকে দিতে হয় ৫ হাজার টাকা বীরগঞ্জে রাতের আঁধারে সরকারি ৩টি মূল্যবান আকাশমনি গাছ কাটার চেষ্টা, নসিমনসহ গাছ আটক নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষক রনির ফাঁসির আদেশ
সাভারে দুটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ধ্বংসস্তূপে পরিনত সিটি ইউনিভার্সিটি, আতঙ্কে শিক্ষার্থীরা
/ ৮৩ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১২:২০ অপরাহ্ন

 

 

 

 

 

 

মোহাম্মদ বাবলু, ঢাকা প্রতিনিধিঃ

সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় সিটি ইউনিভার্সিটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সোমবার সকালে সরেজমিনে গেলে দেখা যায়, পুরো ক্যাম্পাসজুড়ে থমথমে নীরবতা, বন্ধ রয়েছে মিরপুর বিরুলিয়া সড়কের যান চলাচল। এলাকায় বিরাজ করছে চরম আতঙ্ক।

 

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত টানা সংঘর্ষ চলে। এতে দুই বিশ্ববিদ্যালয়ের অন্তত দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। আহতদের উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

 

সন্ধ্যায় সাভারের খাগান এলাকায় ব্যাচেলর প্যারাডাইস নামে একটি মেসের সামনে সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির জেরে রাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা হয়েছিল বলে জানা যায়।

 

 

রাত ১২টার দিকে ড্যাফোডিল ইউনিভার্সিটির কয়েক হাজার শিক্ষার্থী দেশীয় অস্ত্র নিয়ে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে হামলা চালায়। এসময় ভিসি অফিস, রেজিস্ট্রার অফিস, প্রো-ভিসি অফিস, কনফারেন্স রুম, কম্পিউটার ল্যাব ও অ্যাকাউন্টস অফিসসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালানো হয়। এছাড়া কমপক্ষে দশটি গাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা চলে।

 

 

সোমবার সকালে দেখা যায়, সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছে। সংঘর্ষের পর বিরুলিয়া, মিরপুর ও বিরুলিয়া, আশুলিয়া সড়ক ভুতুরে রূপ নিয়েছে, বন্ধ রয়েছে যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।