বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Headline
নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী যশোরের চৌগাছায় পারিবারিক বিরোধের জেরে ধর্ষণ মামলায় গ্রেফতার ১ নোয়াখালীতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে নোয়াখালীর সুধারাম থানা এলাকায় ডিবি পুলিশের অভিযানে ১১ লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২জন গ্রেফতার
ভিডিও নিউজ
নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে “চায়না জাল বন্ধ করি, দেশি মাছ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ার ৩নংরামশীল ইউনিয়নে গ্রাম পুলিশের উদ্যোগ রাজধানীর বাড্ডায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সিটি কাউন্সিলম্যান পদপ্রার্থী শাহ শহীদুল হক সাঈদের ফান্ড রেইজিং ও ডিনার অনুষ্ঠিত
/ ২৯২ Time View
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৫:৩৪ পূর্বাহ্ন

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ

গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে সিটি কাউন্সিলম্যান পদপ্রথী প্রাইমারী নির্বাচনে ডিস্ট্রিক্ট-২৫ এর প্রার্থী শাহ শহীদুল হক সাঈদ এর ফান্ড রেইজিং ও ডিনার। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটির নানা শ্রেণী-পেশার মানুষ। উক্ত অনুষ্ঠানে নতুন প্রজন্মের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

প্রকৌশলী আব্দুস সোবহানের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে সিটি কাউন্সিলম্যান পদপ্রথী প্রাইমারী শাহ শহীদুল হক সাঈদ কমিউনিটিতে তাঁর ৪০ বছরের কাজের ফিরিস্তি তুলে ধরেন।
নিজেকে কমিউনিটির একজন নিবেদিত প্রাণ মানুষ হিসেবে উল্লেখ করে শাহ শহীদুল হক সাঈদ আরও বড় পরিসরে কাজ করার সুযোগ দিতে সবার প্রতি আহবান জানান। আগামী জুনে অনুষ্ঠিতব্য সিটি কাউন্সিল প্রাইমারীতে সিটি কাউন্সিলম্যান পদে তাঁকে নির্বাচিত করতে সবার প্রতি আহবান জানান । রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে তিনি বলেন, এবার একটি সুযোগ আছে। আমাদের জেতার সম্ভাবনা আছে। আর তাই যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি বলেন, গত বারের নির্বাচনে প্রাপ্ত ভোট আমাদের এরকম উৎসাহ দেয়। এ সময় তিনি বলেন, বহু গোত্র, বর্ণ ও ধর্মের অনুসারী মানুষের এই দেশে নিজেদের অবস্থান শক্তিশালী করতে হলে জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। আর তাই আমি আপনাদের ভোটে সিটি কাউন্সিলম্যান পদে নির্বাচিত হয়ে কাজ করতে চাই।
অনুষ্ঠানে উপস্থিত সবাই যার যার সাধ্যমত শাহ শহীদুল হক সাঈদকে সহায়তার আশ্বাস দেন। তারা প্রত্যেকেই তাদের সাধ্যমত নির্বাচনী তহবিলে অর্থ প্রদান করেন।
ফান্ড রেইজিং অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন লায়ন টেরি পালাদিনি, নাসির আলী খান পল, আলাউদ্দিন বুলু, জাহাঙ্গীর আলম জয়, প্রকৌশলী আব্দুল খালেক, এডভোকেট রিজওয়ানা রাজ্জাক সেতু, ফারুক হোসেন, তরিকুল ইসলাম বাদল, আব্রাহাম পার্কার, সারওয়ার আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, আক্তার হোসেন, শাহ ফারুক রহমান, জহিরুল ইসলাম, নূরুজ্জামান সরদার, নাবিল ইসলাম, মিসেস শাহ শহীদুল হক সাঈদ, নতুন প্রজন্মের প্রতিনিধি ফারহান আব্দুর রহমান, সাবরিনা শেখসহ অনেকে।

পরে সবার মাঝে ডিনার সার্ভ করা হয়। উল্লেখ্য, এলমার্স্ট, জ্যাকসন হাইটস, উডসাইড নিয়ে ডিস্ট্রিক্ট-২৫ সিটি কাউন্সিল এলাকা গঠিত। এই এলাকায় বসবাসকারী ভোটাররা এই নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।