রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Headline
লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎
ভিডিও নিউজ
নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে
সোনাইমুড়ীকে আলাদা নির্বাচনী আসন করার দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন অনুষ্ঠিত
/ ৩৩৫ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৪:৫৬ পূর্বাহ্ন

 

সাইফুল ইসলাম, নোয়াখালীঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলাকে স্বতন্ত্র জাতীয় সংসদীয় আসন ঘোষণার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাইমুড়ী উপজেলা শাখা।

 

 

শুক্রবার বিকেলে সোনাইমুড়ী বাইপাস চত্বরে আয়োজিত কর্মসূচিতে বিপুল সংখ্যক জনগণ উপস্থিতি হয়ে প্রধান উপদেষ্টার এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন। সোনাইমুড়ীর বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার জনগণ এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নোয়াখালী জেলার সহকারী সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসেন, সোনাইমুড়ী উপজেলা আমির হানিফ মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সেক্রেটারি মুজাহিদুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

এ সময় আমন্ত্রিত বক্তাগন বলেন, সোনাইমুড়ী নোয়াখালী জেলার একটি ঐতিহ্যবাহী ও জনবহুল উপজেলা।১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলা পূর্ণাঙ্গ নির্বাচনী আসন হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্যতা রাখে। অথচ বর্তমানে সোনাইমুড়ীকে দুটি অংশে বিভক্ত করে অন্য আসনের সঙ্গে সংযুক্ত রাখা হয়েছে। যা স্থানীয় জনগণের সঙ্গে অবিচার। কেননা সোনাইমুড়ীকে দুটি আসনে আংশিক দেয়ার ফলে এই উপজেলার সার্বিক উন্নয়ন ব্যাহত হয়েছে।

 

 

সম্প্রতি সোনাইমুড়ী ও বেগমগঞ্জকে একত্র করে নোয়াখালী-২ আসন গঠনের প্রস্তাব জনমনে তীব্র অসন্তোষের সৃষ্টি করেছে। বক্তারা জোর দিয়ে বলেন, “ভৌগলিক ও সামাজিক দিক বিবেচনায় বেগমগঞ্জের সঙ্গে সোনাইমুড়ীর সংযুক্তি যুক্তিযুক্ত নয়। আমরা এই অবিচারের বিরুদ্ধে সোচ্চার।”

 

 

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ জানান, এই দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহৎ আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।