শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
Headline
সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী যশোরের চৌগাছায় পারিবারিক বিরোধের জেরে ধর্ষণ মামলায় গ্রেফতার ১ নোয়াখালীতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান
ভিডিও নিউজ
নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান ৯ বীরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পুনর্মিলনী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ মিরপুরে অনুষ্ঠিত হবে “চায়না জাল বন্ধ করি, দেশি মাছ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ার ৩নংরামশীল ইউনিয়নে গ্রাম পুলিশের উদ্যোগ রাজধানীর বাড্ডায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ
হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ও নগদ ৮০ হাজার টাকা নড়াইল সিসিআইসি কর্তৃক উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
/ ৩৬৮ Time View
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৫:০৩ পূর্বাহ্ন

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর এর প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC) উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত চৌকস অফিসার এসআই (নিঃ) মোঃ জয়নুল আবেদীন এবং এসআই (নিঃ) আলী হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে থাকে। এরই ধারাবাহিকতায় অক্টোবর মাসে ৩০ (ত্রিশ) টি হারানো মোবাইল ও বিভিন্নভাবে অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গত ০৫ নভেম্বর ২০২৪ দুপুর ১২টায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ৩০ (ত্রিশ) টি স্মার্ট ফোন ও অনলাইন প্রতারণা মাধ্যমে খোয়া যাওয়া ৮০ হাজার টাকা কাজী এহসানুল কবীর, পুলিশ সুপার, নড়াইল আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের নিকট হস্তান্তর করেন।

এসময় হারানো মোবাইল ফোন ও খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে মালিকরা আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মোবাইল ও টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা এগুলো পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল ও টাকা উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা তাদের মোবাইল ও টাকা খোয়া গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল ফোন ও টাকা উদ্বার করা হয়। তারা পুলিশ সুপার মহোদয় ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত সদস্যদের কাজ ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মীর শরিফুল হক, ডিআইও (১), ছাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, মোঃ শাহ্ দারা খান, ইনচার্জ, সিসিআইসি সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।