শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Headline
গাইবান্ধার সাঘাটায় মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা, শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে দিলেন জনতা নেত্রকোনার পূর্বধলায় প্রযুক্তির ছোবল থেকে সন্তানকে বাঁচাতে দূরদর্শী উদ্যোগ নিলেন ওসি নড়াইলে চোরাই মোটরসাইকেল সহ যুবক গ্রেফতার মেসির পায়ের যাদু জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  গাইবান্ধায় জমে উঠেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা নোয়াখালীর চাটখিলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সুনামগঞ্জে দুই প্রবাসীর উদ্যেগে সদর থানার ‎ওসি রতন শেখ দিনমজুর সাজুকে আর্থিক সহায়তা প্রদান জনগণের মত উপেক্ষা করলে সরকার এক বছরও টিকতে পারবে না–সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম মাসুম আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ভিডিও নিউজ
গাইবান্ধার সাঘাটায় মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা, শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে দিলেন জনতা মেসির পায়ের যাদু গাইবান্ধায় জমে উঠেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা নোয়াখালীর চাটখিলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সুনামগঞ্জে দুই প্রবাসীর উদ্যেগে সদর থানার ‎ওসি রতন শেখ দিনমজুর সাজুকে আর্থিক সহায়তা প্রদান আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ভোলাহাটে বিদ্যুতের সর্টসার্কিটের আগুনে ৩টি বসতবাড়ীর ১১টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত নরসিংদীর শিবপুরে ৪টি গোডাউন ও বসত ঘরের ৩টি রুমের মালামাল পুড়ে ছাই যশোরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী পালন। বীরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে কোরবানির মাংস বিতরণ
১৯ বছর ধরে স্ত্রীর কবরকে সঙ্গ দিচ্ছেন স্বামী এটিএম মোস্তফা
/ ৫৫৫ Time View
Update : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ছোটবেলা থেকেই আমরা অনেক গল্প উপন্যাস অনেক সিনেমাতেও দেখেছি, লাইলি-মজনু, শীরি-ফরহাদ, অনেকেরই গল্প ইতিহাসে পড়েছি কিন্তু বাস্তবে একজন প্রেমিক-প্রেমিকাকে দেখলাম ।

এ যুগে শোকের মেয়াদ নাকি কম-বেশি তিন মাস। আর এ প্রেম ও ভালোবাসা এক পরাবাস্তব মরীচিকা। জীবনমুখী গানের জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তীর গানে তো আরেক একধাপ এগিয়ে বলা হয়েছে, ‘ভালোবাসা আসলে তো একটা চুক্তি যেন অনুভূতি-টনুভূতি মিথ্যে’। কিন্তু আসলেই কি তাই? এই প্রশ্নের উত্তর মিলবে কুড়িগ্রামের রাজারহাটে।

রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সাবেক শিক্ষক এটিএম মোস্তফার দিকে তাকালে জানা যায় ‘ভালোবাসা কারে কয়’ ? । প্রায় ১৯ বছর ধরে প্রিয়তমার কবরকে সঙ্গ দিচ্ছেন এই প্রেমিক। উপজেলা সদরের চাঁন্দামারী গ্রামে কবরের পাশে বসে প্রার্থনা আর দোয়ায় তিনি স্মরণ করছেন প্রিয় স্ত্রীকে। এটিএম মোস্তফার স্ত্রী রেখা বেগম ২০০৬ সালের ১৪ নভেম্বর মাত্র ৪৩ বছর বয়সে মারা যান। স্ত্রীকে বাড়ির প্রবেশপথের পাশেই দাফন করা হয়। সেই থেকে স্ত্রীর কবরকে দৃষ্টিসীমার বাইরে ফেলে কোথাও যেতে চান না তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিক্ষক এটিএম মোস্তফা এবং তার স্ত্রী রেখা বেগমের দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সুমধুর। বিয়ের পর তারা একে অপরকে ছেড়ে কখনো রাত কাটাননি। মোস্তফা-রেখা দম্পতির দুই সন্তান। ছেলে রাজীব ফেরদৌস শুভ্র ও মেয়ে রুবাইয়া সুলতানা।

শুভ্র বলেন, মা মারা গেছেন ১৯ বছর। বাবা তাকে এখনো ভুলতে পারেননি। মায়ের কবরকে সঙ্গ দিচ্ছেন প্রতিনিয়ত। কবরকে চোখের আড়াল করে দূরে কোথাও যেতে চান না। জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে কখনো বাড়ির বাইরে গেলে দ্রুত তিনি ফিরে আসেন। ঘুরেফিরে মায়ের কবরের কাছে বসেন। রাত জেগে নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করে দোয়া করেন।

এটিএম মোস্তফা নামের প্রেমিক হৃদয়ের মানুষটি বলেন, কত দিন হলো মানুষটা (স্ত্রী) চলে গেছে। তবে ভালোবাসা চলে যায়নি। তার মৃত্যুর পর জীবনটা বড় ফাঁকা ফাঁকা লাগে। তাকে কিছুতেই ভুলতে পারি না। তার মৃত্যুর পর আমি এ পর্যন্ত ৯৫ বার কোরআন খতম করেছি। সব সময় আল্লাহর কাছে তার জন্য জান্নাত কামনা করি। এটিএম মোস্তফা আরো বলেন, আমার বাকি জিন্দেগি, এভাবেই স্ত্রীর কবরের পাশে কাটিয়ে দিতে চাই ।

উপজেলার নওদাবস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোবাশ্বের আলম লিটন বলেন, মোস্তফা স্যার সম্রাট শাহজাহানের মতো স্ত্রীর জন্য তাজমহল নির্মাণ করেননি। তবে স্ত্রীর প্রতি গভীর ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।