মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Headline
নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন
ভিডিও নিউজ
নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান
২রা মার্চ পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জেএসডি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত 
/ ২৬৪ Time View
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১০ পূর্বাহ্ন

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ

২রা মার্চ পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আয়োজিত জেএসডির আলোচনা সভায় দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, গণ অভ্যুত্থানের বিরোধী শক্তি চক্রান্তে লিপ্ত। এ সকল ষড়যন্ত্র চক্রান্তকে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করতে হবে। ১৯৭১ সালের ২রা মার্চ তৎকালীন ডাকসু ডিপি আ স ম আব্দুর রব স্বাধীনতার ১ম পতাকা উত্তোলন করে সশস্ত্র মুক্তিযুদ্ধকে অনিবার্য করে তোলেন।

 

 

এত বছর মুক্তিযুদ্ধের ইতিহাসকে ফ্যাসিবাদী সরকার দলীয়করণ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জনগণের সামনে উপস্থাপন করার সুযোগ রয়েছে। ৭১ এর গৌরব ক্ষুন্ন করলে অন্য কোন গৌরব উজ্জ্বল হবে না। দেশ শাসনে পেশাজীবীদের সংযুক্ত না করলে শাসন ব্যবস্থা রূপান্তর হবে না। এই গভীর সত্যকে সকল রাজনৈতিক দল উপলব্ধি করতে হবে।

 

 

জাতীয় প্রেসক্লাবে গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জেএসডি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব । সভাপতির ভাষনে তিনি বলেন ২রা মার্চ, ৩রা মার্চ, ৭ মার্চ, ২৬ মার্চ, জিয়াউর রহমানের সামরিক বিদ্রোহ যথাযথ পালনের উদ্যোগ নিতে হবে। কিন্তু এসব বিষয়ে সরকার নীরব। প্রকৃত ইতিহাস ছাড়া রাষ্ট্র নির্মাণ করা যায় না।

 

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু, আমার বাংলাদেশ পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর খান, জেএসডির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, অ্যাডভোকেট সৈয়দা ফাতেমা হেনা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, জাতীয় যুব পরিষদের সভাপতি এস এম শামসুল আলম নিক্সন এবং মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।