শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
Headline
রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত
ভিডিও নিউজ
রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে নৃত্য কর্মশালার সমাপনীদিনে নৃত্যশিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ
নরসিংদীতে ছাত্রলীগ নেতা ও আমির মেম্বারকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করলো প্রতিপক্ষ
/ ২০০ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ন

 

মোঃ কামাল হোসেন প্রধান  নরসিংদীঃ নরসিংদীতে প্রবাসফেরত ভাইকে দেখতে বাড়ি আসা সাবেক ছাত্রলীগ নেতা আমির হোসেন সরকারকে (৩০) এলো পাতাড়ি কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। অদ্য ২২ এপ্রিল ২০২৫ মঙ্গলবার দুপুরে নরসিংদীর সদর উপজেলার আলোক বালীতে এ ঘটনা ঘটে।

 

আমির হোসেন সদর উপজেলার আলোক বালী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড এর সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আলোকবালী গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে।

 

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, চরাঞ্চলে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ থাকায়, গত ৫ আগস্টের পর থেকে এলাকার বাইরে ছিলেন আমির হোসেন সরকার। নয় বছর পর প্রবাসফেরত ভাইকে দেখতে আজ (মঙ্গলবার) গোপনে বাড়িতে আসেন তিনি। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত ও যখম হন আমির হোসেনসহ আরও একজন। স্বজনেরা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্পিডবোটে করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমির হোসেন মেম্বারকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই সোহরাব মিয়া (২৭) বলেন, সোমবার রাতে আমার বড় ভাই রফিকুল ইসলাম নয় বছর পর মালয়েশিয়া থেকে দেশে আসেন। ঢাকার বিমানবন্দর থেকে রাতে বাসায় নিয়ে আসেন ভাই আমির হোসেন সরকার। আজ দুপুরে আমির হোসেন সরকার ও রফিকুল ইসলাম নামের দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে স্থানীয় বিএনপি নেতা জব্বার, তারা মিয়া (২৮), আমিরুল (২৬), শামসুল হকের ছেলে আলী (২৫), জিহাদ (২২), খোকন মিয়া (২৬) সহ ১০-১২ জন। হাসপাতালে নেওয়ার পথে আমার ভাই মারা যায়। আমরা আমার ভাই এর হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

 

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা তদন্ত করেছেন। আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।