মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
Headline
দুমকি উপজেলার মুরাদিয়াতে একাধিক বিয়ে-বিচ্ছেদ ঘিরে নারী ও মাকে নিয়ে নানান অভিযোগ বাইশারীতে সেনাবাহিনীর অভিযানে ২ হাজার ইয়াবা জব্দ, মোটরসাইকেল ফেলে পালালো পাচারকারী নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০৪ জনকে আটক করেছে পুলিশ সোনাইমুড়ীতে আগুন নিভাতে গিয়ে এক ব্যাক্তির মৃত্যু, চাটখিলে স্বল্প মূল্যে ক্যান্সারের চিকিৎসা শুরু, বীরগঞ্জে ১৯৮ বস্তা টিএসপি সার উদ্ধার জয়পুরহাটে বিয়ের দাবিতে প্রবাসফেরত ব্যক্তির বাড়িতে দুই সন্তানের জননীর অনশন, এলাকায় চাঞ্চল্য এক্সিলেন্ট গ্রুপের সুপারস্টার অ্যাওয়ার্ড সেরিমনি-২০২৬ বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ১১ কাঠা জমির লাউ খেত নিমিষেই শেষ, দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা এবং সরিষাবাড়ীতে গোয়ালঘরে অগ্নিকাণ্ডে ৪টি গরু পুড়ে ছাই নোয়াখালী বিভাগের দাবীতে নিউইয়র্কে বিক্ষোভ, নোয়াখালীতে নতুন গ্যাসকূপে গ্যাসের সন্ধান এবং সুনামগঞ্জে শিশু অধিকার দিবস পালন দুর্গাপূজা উপলক্ষে মত বিনিময়, সীমান্তে ৬৮ বোতল সিরাপসহ এক যুবক আটক এবং সুনামগঞ্জের নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের মতবিনিময় নোয়াখালীর চাটখিলে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার দাবী করে স্বজনদের হাসপাতাল ভাংচুর
ভিডিও নিউজ
সোনাইমুড়ীতে আগুন নিভাতে গিয়ে এক ব্যাক্তির মৃত্যু, চাটখিলে স্বল্প মূল্যে ক্যান্সারের চিকিৎসা শুরু, বীরগঞ্জে ১৯৮ বস্তা টিএসপি সার উদ্ধার ১১ কাঠা জমির লাউ খেত নিমিষেই শেষ, দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা এবং সরিষাবাড়ীতে গোয়ালঘরে অগ্নিকাণ্ডে ৪টি গরু পুড়ে ছাই নোয়াখালী বিভাগের দাবীতে নিউইয়র্কে বিক্ষোভ, নোয়াখালীতে নতুন গ্যাসকূপে গ্যাসের সন্ধান এবং সুনামগঞ্জে শিশু অধিকার দিবস পালন দুর্গাপূজা উপলক্ষে মত বিনিময়, সীমান্তে ৬৮ বোতল সিরাপসহ এক যুবক আটক এবং সুনামগঞ্জের নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের মতবিনিময় নোয়াখালীর চাটখিলে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার দাবী করে স্বজনদের হাসপাতাল ভাংচুর শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি জব্দ এবং পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দোয়া কবুলের ক্ষনে করি মোনাজাত আমার মাকে তুমি দাও জান্নাত শিবগঞ্জ সীমান্তে ১২টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ করেছে বিজিবি এবং প্রামান্যচিত্রে বজরা শাহী মসজিদ চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রির প্রতিবাদে সংবাদ সম্মেলন এবং নওগাঁয় আদিবাসীদের ৩১তম কারাম উৎসব চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সংবাদ সন্মেলন
রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কয়েক দিন ধরে এক প্রেমিকার অবস্থান
/ ৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৮:১৮ পূর্বাহ্ন

 

 

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ির সামনে কয়েক দিন ধরে অবস্থান করছেন ফেনীর এক তরুণী।

 

শনিবার (২২ আগস্ট) থেকে উপজেলার ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির মৃত আবুল খায়েরের ছেলে কাতারপ্রবাসী ইমনের বসতঘরের সামনে তিনি অবস্থান করছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অবস্থানরত তরুণীর নাম ফাতেমা আক্তার। তিনি ফেনী থেকে এসে ইমনের বাড়িতে অবস্থান নিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।ফাতেমা আক্তারের দাবি, বিয়ের আশ্বাস দিয়ে ইমন হোসেন তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এখন ইমন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন। তাই বিয়ের দাবিতে তিনি ইমনের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন।

 

ফাতেমা বলেন, ইমনের বিয়ের আশ্বাসে তিনি তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এখন ইমন বিয়ে করতে রাজি না হওয়ায় বাধ্য হয়ে তার বাড়িতে এসে অবস্থান করছেন। তবে ফাতেমার অভিযোগের বিষয়ে ইমন হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। ইমনের মা বলেন, আমার ছেলে ও মেয়েটির মধ্যে ফোনে কথা হয়েছে বলে শুনেছি। আমার ছেলে চার মাসের ছুটি নিয়ে দেশে এসেছিল। এখন আবার চলে গেছে। সে দেশে থাকাকালে মেয়েটি একবার বাড়িতে এসে ঝামেলা করেছিল। এখন আবার এসেছে। আমাদের ধারণা, আমাদের অপমান-অপদস্থ করার জন্যই সে এখানে এসেছে।

 

এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ওই তরুণী এর আগেও একাধিকবার সেখানে এসেছেন। গত ১ জুলাই তিনি একই স্থানে অবস্থান করেছিলেন। তখন পুলিশ তাকে বুঝিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই সময় তিনি প্রথমে সঠিক নাম ঠিকানা দেননি। পরে যে নামমঠিকানা দিয়েছেন, সেটি যাচাই করতে কয়েকজন পুলিশ কর্মকর্তা সেখানে গিয়ে তদন্ত করেন, কিন্তু ওই ঠিকানার কোনো সত্যতা পাওয়া যায়নি। ওসি আরও বলেন, ওই তরুণী সঠিক কোনো মোবাইল নম্বরও না দেওয়ায় তার নিরাপত্তার স্বার্থে তাকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছিল। পরে আদালত তাকে নিজ জিম্মায় ছেড়ে দেন। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছেন, তিনি আবারও একই জায়গায় এসে অবস্থান নিয়েছেন।পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি তারা নজরে রাখছে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।