রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Headline
আলফাডাঙ্গা বিদ্যুৎ অফিসের কর্মকর্তার অনুপস্থিতে ক্ষোভ জানিয়েছেন এমপি ইলিয়াস মোল্লা ইতালির রোমে নিহত একই পরিবারের তিনজনের দাফন নোয়াখালীতে সম্পন্ন নোয়াখালীর চাটখিলে টয়লেট থেকে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ নোয়াখালীর বেগমগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে হত্যা করেছেন এক পাষন্ড পিতা বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশনে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজ অর্থে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদল নেতা সুজন মাহমুদ নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে আলোচনা সভা এবং প্রবন্ধ উপস্থাপন বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে একই কক্ষে দুই ঘণ্টা অবস্থান এবং পরে একসঙ্গে পলাতক নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন
ভিডিও নিউজ
আলফাডাঙ্গা বিদ্যুৎ অফিসের কর্মকর্তার অনুপস্থিতে ক্ষোভ জানিয়েছেন এমপি ইলিয়াস মোল্লা ইতালির রোমে নিহত একই পরিবারের তিনজনের দাফন নোয়াখালীতে সম্পন্ন নোয়াখালীর চাটখিলে টয়লেট থেকে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে হত্যা করেছেন এক পাষন্ড পিতা বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশনে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজ অর্থে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদল নেতা সুজন মাহমুদ নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে আলোচনা সভা এবং প্রবন্ধ উপস্থাপন বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে একই কক্ষে দুই ঘণ্টা অবস্থান এবং পরে একসঙ্গে পলাতক নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা
নোয়াখালী জেলা ক্রীড়া কর্মকর্তাকে বিগত স্বৈরাচার সরকারের দোসর ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে অপসারণের দাবিতে মানববন্ধন 
/ ৫০২ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৭:২৪ পূর্বাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ 

নোয়াখালী জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলাউদ্দিনকে বিগত স্বৈরাচার সরকারের দোসর ও দুর্নীতিবাজ আখ্যায়িত করে অপসারণ দাবি করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নোয়াখালী খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকের ব্যানারে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জেলা ক্রীড়া কর্মকর্তা আলাউদ্দিন ২০১৯ সালের ১৭ আগস্ট নোয়াখালী জেলায় যোগদান করার পর থেকে নানা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম আসলেও তা তিনি সঠিকভাবে বিতরণ না করতেন না।

তাছাড়া তিনি জেলা ক্রীড়া সংস্থার কিছু কর্মকর্তার সঙ্গে সখ্যতা গড়ে তুলে বিভিন্ন জাতীয় দিবসের ক্রীড়া বাবদ বরাদ্দ আত্মসাৎ করতেন। বিগত সরকারের সময় জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জন্য বরাদ্দকৃত টাকাও তিনি জেলা ক্রীড়া সংস্থার দুর্নীতিগ্রস্ত একজন কর্মকর্তা ও তৎকালীন সচিবের যোগসাজশে আত্মসাৎ করতেন।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকার গঠন হওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ দেশের সকল জেলা ক্রীড়া সংস্থা বিলুপ্ত করে। একই সাথে সাত সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করার জন্য জেলা প্রশাসক বরাবর চিঠি প্রেরণ করে।সেই কমিটিতে পদাধিকার বলেই জেলা প্রশাসক আহ্বায়ক ও জেলা ক্রীড়া কর্মকর্তা সদস্য সচিব হবেন। নোয়াখালী জেলা ক্রীড়া কর্মকর্তা আলাউদ্দিন জেলা প্রশাসনের দোহাই দিয়ে ভেঙ্গে দেয়া বিগত জেলা ক্রীড়া সংস্থার কিছু কর্মকর্তার সাথে যোগাযোগ করে কমিটি গঠন করে জেলা প্রশাসক বরাবর প্রেরণ করে। জেলা প্রশাসক তা অনুমোদনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের প্রেরণ করেছেন।

এ বিষয়ে জেলা প্রশাসকের সাথে জেলার বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক ও খোলোয়াড়বৃন্দ দেখা করেন।ক্রীড়া সংগঠক সাজেদুল আলম দিপু বলেন, জেলা ক্রীড়া কর্মকর্তা একজন দুর্নীতিবাজ। তিনি বিগত সরকারের সময় বিভিন্ন জাতীয় পর্যায়ের খেলার জন্য পাওয়া বরাদ্দ নয়ছয় করেন। তাছাড়া তিনি এখনো বিগত সরকারের দোসরদের নিয়ন্ত্রিত।

শাহেদুর রহমান নামে একজন ফুটবল রেফারি বলেন, ‘বিগত সরকার প্রধানের পরিবারের নামে বিভিন্ন ব্যক্তির টুর্নামেন্টগুলোতে আমাদের ঠিকমতো পেমেন্ট দিতেন না। জিজ্ঞাসা করলে বলতেন বরাদ্দ কম।’

এ বিষয়ে জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বলেন, ‘কারা মানববন্ধন করেছে আমি জানি না। যেসব অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেখভাল করেছেন। আমি শুধু জমাকৃত সিভিগুলো দিয়েছি।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।