মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Headline
পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সুনামগঞ্জে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন। দিনাজপুরে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মেহেরপুর মুজিবনগর উপজেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত এ্যাটের্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুছ কাজল এবং বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ ব্যারিস্টার মনির হোসেন কাজল এর সাথে সৌজন্য সাক্ষাৎ নোয়াখালীর সেনবাগে ৬২ হাজার পিজ ইয়াবাসহ এক জন আটক, সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ, নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি, বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিল থেকে রেশমা আক্তার নামে দুই সন্তানের জননী নিখোঁজ হয়েছেন নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার
ভিডিও নিউজ
পাবনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। সুনামগঞ্জে মাদক ও চুরি বিরোধী প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত। কোটালীপাড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন। দিনাজপুরে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে ৬২ হাজার পিজ ইয়াবাসহ এক জন আটক, সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ, নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি, বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন দিনাজপুর ও নরসিংদীতে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা, মধুপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কালিহাতীতে মামলার প্রধান আসামি গ্রেপ্তার, মেহেরপুরে ৩২ পিচ স্বর্ণেরবার সহ দুইজন আটক, সুনামগঞ্জ-৪ আসনের এমপির বিরুদ্ধে অপপ্রচারে বিএনিপর সংবাদ সম্মেলন রাজশাহীতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ, কক্সবাজারে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নেত্রকোনায় মোটরসাইকেল চালকদের সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ এবং রাজশাহীতে অবৈধ দোকান উচ্ছেদ নোয়াখালীর চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সাভারে এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ, রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ১জন গ্রেপ্তার বীরগঞ্জে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ,  ধামরাইয়ে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক এবং বীরগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত, পাঁচবিবিতে স্কুল ছাত্রীরা পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী এবং সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছেন বিজিবি নোয়াখালী ও কিশোরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। বীরগঞ্জের ডাক্তারখানা মাঠ থেকে অবৈধ ৮৪ দোকান উচ্ছেদ
মোটর সাইকেলের ধাক্কায় জাকিরের স্বপ্নের মৃত্যু
/ ৩৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৮:৫৬ পূর্বাহ্ন

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চৌধুরীহাট ডিগ্রি কলেজের এক ছাত্র বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরের দিকে ফেনী যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন (১৯) উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেহেরুন নেছা এলাকার আবুল হোসেনের ছেলে। সে চলতি বছর চৌধুরীহাট ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে।

নিহতের বন্ধু মুরাদুল ইসলাম জানান, বুধবার সকালে এক বন্ধুসহ ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েছিলেন জাকির। বিদেশ যাওয়ার জন্য ওই প্রশিক্ষণ কেন্দ্রে সে তিনদিনের একটি প্রশিক্ষণ নিচ্ছে। দুপুর পৌনে ১টার দিকে ক্লাস শেষে সেখান থেকে দুপুরে ফেরার পথে রাস্তা পারাপারের সময় উল্টো দিক থেকে আসা একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষণা করেন।

চৌধুরীহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শেখ সাদী বলেন, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজন-সহপাঠীদের আহজারিতে এক শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, জাকির ক্লাস শেষ করে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃতঃ ঘোষণা করে। মোটর সাইকেল পুলিশের হেফাজতে রয়েছে। মোটর সাইকেল চালক আহত অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Posts

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।