রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Headline
নরসিংদীর মেয়ে শিমলা আক্তার স্টেজ মাতানোর পাশাপাশি এগিয়ে মৌলিক গানের পথে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ২ হাজার পিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি  দল আমাকে মনোনয়ন দিলে চাটখিল উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলায় রুপান্তর করবো–ব্যারিস্টার মনির হোসেন কাজল দল আমাকে মনোনয়ন দিলে চাটখিল উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলায় রুপান্তর করবো–ব্যারিস্টার মনির হোসেন কাজল ব্যারিস্টার মনির হোসেন কাজল এর চাটখিল ও সোনাইমুড়ীতে জনসংযোগ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরণ সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় কে গ্রেফতার ও কারাগারে প্রেরণ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে  রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের রায়ে ৬ মাসের কারাদণ্ড চাঁদপুরের কচুয়ায় ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার মেহেদী হাসান গ্রেফতার
ভিডিও নিউজ
দল আমাকে মনোনয়ন দিলে চাটখিল উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলায় রুপান্তর করবো–ব্যারিস্টার মনির হোসেন কাজল ব্যারিস্টার মনির হোসেন কাজল এর চাটখিল ও সোনাইমুড়ীতে জনসংযোগ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরণ সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় কে গ্রেফতার ও কারাগারে প্রেরণ রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি, ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত সামান্য বৃষ্টিতেই সাভারের তেঁতুলঝোড়ার বাইপাস সড়ক পানিতে তলিয়ে যায় চট্টগ্রামের বাইজিদে মাদক কারবারীদের হামলায় গুরুতর আহত সাংবাদিক রাজীব আহমেদ সুনামগঞ্জ জেলায় মদ, জুয়া ও ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ
বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়কে শেখ হাসিনাতেই আস্থা লেখা পোস্টারে চেয়ে গেছে 
/ ২২৯ Time View
Update : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২২ অপরাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়কে দেখা গেছে ‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা পোস্টার। কে বা কারা এ পোস্টারগুলো লাগিয়েছে তা জানা যায়নি।

 

ছোট আকারের এ পোস্টারে দেখা গেছে, বড় করে নৌকা প্রতীকের ছবি দিয়ে তার নিচে লেখা হয়েছে ‘শেখ হাসিনাতেই আস্থা’। কাগজের দুই পৃষ্ঠায় এক লেখা ছাপা হয়েছে। তাতে কারো কোনো নাম নেই।

 

শহরের সাতমাথা, পুলিশ প্লাজা, সরিফ উদ্দীন সুপার মার্কেট, সার্কিট হাউজের সামনের সড়ক, আদালত পাড়া, ইয়াকুব স্কুলের মোড়, করতোয়া কুরিয়ারের সড়ক, সাতমাথা কাঠের আসবাবপত্র বিক্রির দোকানের সড়ক, গালাপুট্ট ও থানামোড়ে এসব কাগজ পড়ে আছে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে এগুলো সড়কের পাশে লাগানো হয়েছে।

 

বগুড়া শহরের সাতমাথার কাঠপট্টির আসবাবপত্র বিক্রেতা মোসলেম উদ্দিন জানান, কাঠের আসবাবপত্র দিয়ে দোকান সাজাতে এসে দেখি এ স্লিপগুলো রাস্তার ওপর পড়ে আছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, ১ ফেব্রুয়ারি ছিল বগুড়া জেলা স্বর্ণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন। তাতে প্রার্থীরা ভোটের আগে দিন তাদের মার্কা স্লিপ রাস্তায় রাস্তায় ছিটিয়ে দিয়েছেন বাড়তি ভোটের আশায়। সেই স্লিপের সঙ্গেই কে বা কারা নৌকা প্রতীকসহ শেখ হাসিনাতেই আস্থা স্লিপ বিতরণ করেছেন।

 

বগুড়া জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো মুঠোফোনে জানান, তাদের কোনো কার্যক্রম প্রকাশ্যে করতে দেওয়া হচ্ছে না। তাই নেতা-কর্মীরা তাদের অবস্থান জানান দিতেই বগুড়া শহরের প্রধান প্রধান রাস্তায় এ স্লিপ বিছিয়ে দিয়েছেন জনগণের নজর কাড়তে।

 

বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। কে কারা রাতের আধারে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য এসব পোস্টার ছড়িয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ সড়কের পাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।