মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Headline
বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে একই কক্ষে দুই ঘণ্টা অবস্থান এবং পরে একসঙ্গে পলাতক নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন
ভিডিও নিউজ
বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে একই কক্ষে দুই ঘণ্টা অবস্থান এবং পরে একসঙ্গে পলাতক নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী
ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল থেকে আড়াই মাস বয়সী শিশু চুরি 
/ ৩৬৪ Time View
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

 

 

বাংলার আলো টিভি ডেস্কঃ

ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল থেকে আড়াই মাস বয়সী এক শিশু চুরি হয়েছে। ১০ মার্চ সোমবার সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে শিশুটি চুরি হয়। শিশুটির নাম সায়ান। সে ঠাকুরগাঁও সদর উপজেলার মনসুরহাট গ্রামের শিমুল হোসেনের ছেলে। শিশুটির অভিভাবক জানান, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ায় সায়ানকে গত ৯ মার্চ রোববার হাসপাতালে ভর্তি করা হয়।

 

জানা যায়, ১০ মার্চ সোমবার সারাদিন এক অচেনা নারী শিশুটির পাশে থাকে এবং বিভিন্নভাবে সহযোগিতা করে। সন্ধ্যায় শিশুটির মা ও নানি ঐ নারীর কাছে সায়ানকে রেখে পাশের ওয়ার্ডে অন্য এক রোগীকে দেখতে যান। ফিরে এসে দেখেন শিশুটি ও ঐ নারী নেই। হাসপাতালের কোথাও খুঁজে তাদের পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা পুলিশকে অবহিত করে। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঐ নারীই শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন ।

 

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রকিবুল আলম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। আমরা ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে শিশুটিকে উদ্ধারে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।’

 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বলেন, ‘পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযানে নেমেছে। ইতোমধ্যে হাসপাতালের সিসিটিভি ফুটেজ থেকে অপরাধীর ছবি সংগ্রহ করা হয়েছে। এছাড়া হাসপাতালের আশেপাশের এলাকা এবং বাসস্ট্যান্ড ও রেলওয়ে স্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে। শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।’

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।