রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Headline
ইতালির রোমে নিহত একই পরিবারের তিনজনের দাফন নোয়াখালীতে সম্পন্ন নোয়াখালীর চাটখিলে টয়লেট থেকে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ নোয়াখালীর বেগমগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে হত্যা করেছেন এক পাষন্ড পিতা বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশনে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজ অর্থে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদল নেতা সুজন মাহমুদ নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে আলোচনা সভা এবং প্রবন্ধ উপস্থাপন বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে একই কক্ষে দুই ঘণ্টা অবস্থান এবং পরে একসঙ্গে পলাতক নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু
ভিডিও নিউজ
ইতালির রোমে নিহত একই পরিবারের তিনজনের দাফন নোয়াখালীতে সম্পন্ন নোয়াখালীর চাটখিলে টয়লেট থেকে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে দুই শিশু সন্তানকে হত্যা করেছেন এক পাষন্ড পিতা বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশনে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজ অর্থে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদল নেতা সুজন মাহমুদ নোয়াখালীতে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে আলোচনা সভা এবং প্রবন্ধ উপস্থাপন বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে একই কক্ষে দুই ঘণ্টা অবস্থান এবং পরে একসঙ্গে পলাতক নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু
আগামীর নির্বাচনে দলীয় সংকীর্ণ দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে সৎ ও যোগ্য প্রাথীকে বেছে নিন–সারজিস আলম
/ ২৩৯ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫, ১:০১ পূর্বাহ্ন

 

মোঃ আকমাল হোসেন, দিনাজপুরঃ
এনসিপি’র উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আগামীর জাতীয়, স্থানীয় সহ সকল নির্বাচনে সৎ, যোগ্য, কর্মঠ, পরিশ্রমী ও জনগণের কল্যাণকামি প্রার্থীকে বাছাই করে নিতে হবে। দলীয় সংকীর্ণ দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রত্যেকের মাঝে দেয়া পবিত্র আমানত বিবেককে কাজে লাগিয়ে এ রায় প্রদান করতে হবে।এ ক্ষেত্রে যদি আমরা ব্যর্থ হই, তাহলে ৫ আগস্ট ২০২৪ এর বিপ্লব ব্যর্থ হবে।

 

 

 

শত সহস্র মানুষের আত্মদান, লক্ষ লক্ষ মানুষের পঙ্গুত্ববরণ, ত্যাগ, কুরবানী এবং শহীদদের আত্মাগুলো আমাদেরকে অভিশাপ দিবে। যুগ যুগ ধরে চলে আসা বাপ-দাদাদের অনুকরণে যদি আমরা সংকীর্ণ দলীয় দাসত্বের গোলামী থেকে মুক্ত হয়ে সৎ, যোগ্য দেশপ্রেমিক জনকল্যাণকামী লোকদের নেতৃত্ব বাছাই করতে ভুল করি, তাহলে আগামীর প্রজন্ম ও আমাদেরকে ক্ষমা যেমন করবে না, ঠিক একইভাবে পরাজিত ফ্যাসিস্ট পলাতক খুনি হাসিনার প্রত্যাবর্তনের পথ সুগম হবে। এজন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে, আমরা যেন খুনি হাসিনার দোসর, দখলবাজ, চাঁদাবাজ, বালু মহলে কর্তৃত্ব কারী জনগণের জান-মাল ও দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের শত্রু পার্শ্ববর্তী আগ্রাসনবাদী প্রতিবেশী রাষ্ট্রের তল্পিবাহকেরা যেন আমাদের নেতৃত্বে না আসে।

 

 

 

আজ মঙ্গলবার দিনব্যাপী বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর জেলা সফর উপলক্ষে আয়োজিত বিভিন্ন উপজেলায় গণসংযোগ ও পথসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। দিনের শুরুতে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় গণসংযোগ ও পথসভা শেষ করে হাকিমপুরে গণসংযোগ ও পথসভা সম্পন্ন করেন। অতঃপর বিরামপুর উপজেলা সদরে গণসংযোগ এবং ঢাকা মোড়ে পথসভা শেষ করে সন্ধ্যা ছয়টার দিকে নবাবগঞ্জ উপজেলায় এসে পৌঁছান। এখানে সংক্ষিপ্ত গণসংযোগ ও উপজেলা চৌরাস্তার সামান্য উত্তরে মুক্তমঞ্চ একাত্তর চত্বরে এসে পথসভায় মিলিত হন।

 

 

 

৫ আগস্ট ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম পুরোধা, বর্তমান এনসিপি ‘ র উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে এক নজর দেখার জন্য এবং স্বভাবসুলভ তাঁর সাবলীল, প্রাঞ্জল বক্তব্য শুনার জন্য শত শত উৎসুক আপামর জনসাধারণ, মিডিয়া কর্মী, সমাজের বিভিন্ন পেশাও স্তরের মানুষ ভীড় জমান।। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, আলী নাসের খান, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন, আবু সাইদ লিয়ন, আল মেহরাজ শাহরিয়ার মিথুন, গোলাম মোস্তফা, নবাবগঞ্জ উপজেলার এনসিপি’র সংগঠক আল আলিমুর রাজি রাজিব প্রমুখ।

 

 

 

এনসিপি’র উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম মাগরিবের নামাজ আদায় করে নবাবগঞ্জ ত্যাগ করে ফুলবাড়ী ঢাকা মোড়ের পথসভা ও গণসংযোগ শেষ করে দিনাজপুর শহরের উদ্দেশ্যে রাওয়ানা হন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।