শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Headline
ব্যারিস্টার মনির হোসেন কাজল এর চাটখিল ও সোনাইমুড়ীতে জনসংযোগ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরণ সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় কে গ্রেফতার ও কারাগারে প্রেরণ গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে  রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের রায়ে ৬ মাসের কারাদণ্ড চাঁদপুরের কচুয়ায় ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার মেহেদী হাসান গ্রেফতার রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে দলীয় ভোটারদের ভোট কেনাবেচার অভিযোগ বিএনপির প্রার্থীর, পুনঃনির্বাচনের দাবি চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি, ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত
ভিডিও নিউজ
ব্যারিস্টার মনির হোসেন কাজল এর চাটখিল ও সোনাইমুড়ীতে জনসংযোগ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ বিতরণ সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় কে গ্রেফতার ও কারাগারে প্রেরণ রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচনে ওমর ফারুক সভাপতি, ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত সামান্য বৃষ্টিতেই সাভারের তেঁতুলঝোড়ার বাইপাস সড়ক পানিতে তলিয়ে যায় চট্টগ্রামের বাইজিদে মাদক কারবারীদের হামলায় গুরুতর আহত সাংবাদিক রাজীব আহমেদ সুনামগঞ্জ জেলায় মদ, জুয়া ও ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর নির্দেশে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
কোনাবাড়িতে চুরি হওয়া গাড়ি ৫ ঘন্টার ব্যবধানে সিরাজগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২
/ ১২৪ Time View
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ১:০৫ পূর্বাহ্ন

 

 

বিদ্যুৎ চন্দ্র বর্মনঃ

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় চুরি হওয়া একটি মিনি ট্রাক মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে উদ্ধার করেছে পুলিশ। অভিযানে জড়িত দুই চোরকে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

 

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ৯ জুন ২০২৫ তারিখে সুমন মিয়া নামের এক ব্যক্তি কোনাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন যে, ৮ জুন দুপুর ১২টা ৩৬ মিনিট থেকে ১টা ১০ মিনিটের মধ্যে তার মালিকানাধীন টাটা ACE X-2 মডেলের একটি মিনি ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা-ন-২৩-০৪১৯) আমবাগ মিতালী ক্লাব সংলগ্ন মসজিদের সামনে থেকে অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়।

 

 

এ ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা নং-৩, তারিখ ৯ জুন ২০২৫, ধারা ৩৭৯ পেনাল কোড রুজু করা হয়। মামলার তদন্তভার পান এসআই (নিঃ) মনির হোসেন। তিনি তথ্যপ্রযুক্তি এবং গোপন সূত্রের সহায়তায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানা এলাকা থেকে চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেন।

 

 

গ্রেপ্তারকৃতরা হলোঃ
১. জায়েদ (৪০), পিতা-মৃত আহাম্মেদ আলী, সাং-নয়াবাটীর মোড়, থানা-খালিশপুর, খুলনা মহানগর।
২. হৃদয় (২২), পিতা-মৃত রাজু, সাং-বাগদা, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা।

 

 

তাদের হেফাজত থেকে চুরি যাওয়া মিনি ট্রাকটি জব্দ করা হয়। বর্তমানে আসামিরা থানা হেফাজতে রয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়ার পরপরই আমরা প্রযুক্তি ব্যবহার করে অভিযান পরিচালনা করেছি। জনগণের জানমালের নিরাপত্তায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে এবং পুলিশের দ্রুত পদক্ষেপের জন্য সাধারণ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।