সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Headline
নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু লুটপাট-চাঁদাবাজি চলবে না, গড়তে হবে বৈষম্যহীন বাংলাদেশ–ব্যারিস্টার খোকন নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজে উৎকণ্ঠায় পরিবার, সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সৌদি আরবে আকামা নবায়ন নিয়ে সৌ‌দি প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম
ভিডিও নিউজ
নোয়াখালীতে মাদক ও কিশোর গ্যাং নির্মুলে আইনশৃঙ্খলা বাহিনী ১০ আগস্ট থেকে বিশেষ অভিযান শুরু নলডাঙ্গায় কৃষকদের সোনালি আঁশ ঘরে তোলার ব্যস্ততা নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা হাসপাতালে টনসিল অপারেশনে রোগীর মৃত্যু একজন অসহায় ক্যান্সার রুগীর সাহায্যে এগিয়ে আসুন নোয়াখালীর চাটখিলে ঘুষের মাধ্যমে অন্যের জমি নামজারি করার অভিযোগে মানববন্ধন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের, অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব‎ ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির আশ্বাস দিলেন মাননীয় রেলপথ প্রতিমন্ত্রী নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকুপের সন্ধান
পাঁচবিবির মোহাম্মদপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
/ ৫২৫ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৭ পূর্বাহ্ন

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাটঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ এশা এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নিকড়দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পরিচালক মোঃ আমজাদ হোসেন।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে জনগণের আস্থা অর্জন করতে হলে তৃণমূল পর্যায়ে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীরা যদি একযোগে কাজ করেন তবে ইনশাআল্লাহ বিজয় আমাদের হাতের নাগালেই আসবে। তাই প্রত্যেক কর্মী ও দায়িত্বশীলকে এখন থেকেই ভোটারদের সাথে নিয়মিত যোগাযোগ, গণসংযোগ ও সংগঠনের কার্যক্রম জোরদার করতে হবে।”দ

 

তিনি আরও বলেন, “জনগণ আজ ন্যায়ভিত্তিক নেতৃত্ব চায়। ইসলাম ও দেশের স্বার্থ রক্ষার জন্য, জুলুম-অবিচার ও দুর্নীতির অবসান ঘটাতে জামায়াতকে বিকল্প শক্তি হিসেবে দাঁড়াতে হবে। আমাদের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও কেন্দ্রে শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করতে হবে এবং নির্বাচনের দিন পর্যন্ত নিরলসভাবে কাজ করতে হবে।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শাহ আলম দেওয়ান, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তার, সহকারী সেক্রেটারী মোঃ আবু রায়হান, ইউনিয়ন আমীর মাওলানা মোঃ শহিদুল ইসলাম, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।