শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Headline
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পলাশবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও হুমকির শিকার একটি পরিবারের সংবাদ সন্মেলন  দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ
ভিডিও নিউজ
নোয়াখালী বিভাগের দাবীতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নোয়াখালী বাসীর বিক্ষোভ মিছিল সোনাইমুড়ীর নদনায় দৃষ্টিনন্দন ‘আল ফালাহ জামে মসজিদ’: আধুনিক স্থাপত্যে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা রাজশাহী আইএইচটির ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন এর শুভ উদ্বোধন সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে কেএফটি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন থানারহাটে এরাবিয়ান খেপসা হাউজ এন্ড পার্টি সেন্টার এর শুভ উদ্ভোধন নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পলাশবাড়ীতে পরকীয়া করতে এসে, যুবকদের হাতে আটক প্রেমিক প্রেমিকার ৭ লাখ টাকা দেনমোহরে বিবাহ সম্পন্ন
জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবীতে জেলা প্রশাসকের নিকট নোয়াখালী জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান
/ ১৬৮ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

 

 

বোরহান উদ্দিন, নোয়াখালীঃ

আজ ১২ অক্টোবর (রবিবার), জুলাই জাতীয় সনদ এর আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ ৫ দফা গণদাবী বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ মিছিল ও নোয়াখালী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা। বিক্ষোভ মিছিল পূর্বক বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার।

 

 

 

আজ রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে মাইজদী পৌর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থায় নেয়। এসময় উপস্থিত নেতা-কর্মীদের সামনে স্মারকলিপি পাঠ করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।

 

 

 

৫ দফা দাবীতে উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন, আগামীতে যাতে কোনো সরকার ফ্যাসিস্ট হয়ে গড়ে উঠতে না পারে সেজন্য উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করতে হবে। সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিচার নিশ্চিত করতে হবে। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কর্মকান্ড বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।

 

 

 

স্মারকলিপি পাঠ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন নোয়াখালী -৪ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, নোয়াখালী -২ মনোনীত এমপি প্রার্থী ও জেলা নায়েবে আমির মাওলানা সাঈয়েদ আহমেদ, নোয়াখালী -৩ মনোনীত এমপি প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, নোয়াখালী -১ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ, নোয়াখালী -৫ মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, নোয়াখালী -৬ মনোনীত এমপি প্রার্থী এডভোকেট শাহ মাহফুজুর রহমান, শহর আমীর মাওলানা ইউসুফ।

 

 

 

সমাবেশ পরিচালনা করেন, সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন ও ইসমাইল হোসেন মানিক। এসময় উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য নাসিমুল গণি চৌধুরী মোহল, ডা. বোরহান উদ্দিন, অধ্যক্ষ নাজমুল হক শামিম, ফখরুল ইসলাম মিলন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।